Tuesday, June 16, 2026

ফের ‘একতরফা’ সিদ্ধান্তেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

Date:

Share post:

ফের সংঘাতে রাজ্য-রাজ্যপাল।আদালতে মামলা চলাকালীনই ‘একতরফা’ সিদ্ধান্তে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই রাজ্যের একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল। এ বার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কার্যকরী উপাচার্য হিসেবে ডঃ রাজকুমার কোঠারিকে নিযুক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুনঃ মহাজোটের ‘প্রধানমন্ত্রী মুখ’ নিয়ে মন্তব্যের আগে নেতৃত্বকে সতর্ক হওয়ার বার্তা মমতার
বৃহস্পতিবার রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে রাজকুমার কোঠারিকে বিশ্ববিদ্যালয়ের ভি সি পদে নিযুক্ত করা হয়েছে। উপাচার্য না থাকায় ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অনেক অসুবিধায় পড়েন। এমনকী শংসাপত্র না পাওয়ায় চাকরি পেতে অসুবিধা হচ্ছে, এমন অভিযোগও সামনে আসে। এরপরই এই নিয়োগ করলেন রাজ্যপাল।
দিন কয়েক আগে ডিআরডিও-তে চাকরি পাওয়ার পরও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় শংসাপত্রের অভাবে বাধার মুখে পড়েছিলেন স্টেট ইউনিভার্সিটির এক পাক্তনা ছাত্র। এই ঘভিযোগ রাজ্যপালের গচরে আসতেই য়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির ভিসি-র ও দায়িত্বও পালন করবেন রাজকুমার কোঠারি।

সেই সঙ্গে আচার্য আরও জানিয়েছেন, যে সব বিশ্ববিদ্যালয়ে এখনও উপাচার্য নেই, সেগুলিতে উপাচার্যের ভূমিকায় থাকবেন তিনি নিজে। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...