Sunday, May 17, 2026

পাকিস্তানে মহার্ঘ পেট্রোল ডিজেল, দাম ছাড়াল ৩০০- এর গণ্ডি!

Date:

Share post:

পড়শি দেশে ইতিহাস তৈরি করে ফেলল পেট্রোল ডিজেলের দাম (Petrol and Diesel Price)। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে জ্বালানির দাম বেড়েছে পাকিস্তানে (Pakistan)। আর তারপরই শিরোনামে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি। এমনিতেই আকাশছোঁয়া দামের ছ্যাঁকায় জর্জরিত পাকিস্তানিরা। এবার এক ধাক্কায় ১৪.৯১ টাকা বাড়ানো হল পেট্রোলের দাম। হাই স্পিড ডিজেলের দামও একবারে বেড়েছে ১৮ টাকা ৪৪ পয়সা । তাহলে নতুন দাম অনুসারে পাক মুদ্রায় এক লিটার পেট্রোলের দাম ৩০৫.৩৬ টাকা। অন্যদিকে ৩১১.৮৪ টাকায় বিক্রি হচ্ছে এক লিটার ডিজেল।

খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে ক্ষোভ ছিলই, তার সঙ্গে জুড়েছিল বিদ্যুতের চড়া দাম। রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন সাধারণ মানুষ। সরকারের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। এবার তাঁর সঙ্গে জুড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। বর্তমানে কেয়ারটেকার সরকারের অধীনে রয়েছে পাকিস্তান। ডলারের নিরিখে হু হু করে পড়ছে পাক মুদ্রার দাম। পাক অর্থনীতি নিয়ে বাড়ছে চিন্তা, সমস্যায় সাধারণ মানুষ।

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...