Tuesday, February 3, 2026

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী রোহিত

Date:

Share post:

আগামিকাল ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপের ম‍্যাচে মুখোমুখি চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম‍্যাচ নিয়ে ফুটছে দুই দেশের সমর্থরা। উন্মাদনা তুঙ্গে। প্রস্তুতিতে ব‍্যস্ত দুই দলও। চলতি এশিয়া কাপে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া টিম ইন্ডিয়া। এশিয়া কাপে নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে ম‍্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলে এসে রোহিত বলেন,” আমাদের দল নিয়ে আত্মবিশ্বাসি। ব‍্যাটি থেকে বোলিং, ব‍্যালেন্স টিম। বোলিং নিয়ে বললে যে ছ’জন বোলারকে নিয়েছি প্রত্যেকে ভালো। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই নিজেদের প্রমাণ করেছে। বিশেষত যশপ্রীত বুমরাহ অনেকদিন পরে চোট সারিয়ে ফিরেছে। আয়ারল্যান্ডে ওর খেলা দেখে ভাল লেগেছে। বেঙ্গালুরুতে অল্প দিনের শিবিরেও ও নজর কেড়েছে। আত্মবিশ্বাসও তুঙ্গে। এটা আমাদের পক্ষে ইতিবাচক। পেস বোলিং ভালো।” মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে নিয়ে রোহিত বলেন,” গত কয়েক বছরেই ওরা আমাদের দলে মূল স্তম্ভ। দু’জনেই দলে রয়েছে দেখে ভাল লাগছে। আশা করি পরের দু’মাসে ওরা যতটা সম্ভব নিজেদের তরতাজা রাখতে পারবে।”

 

এদিকে এশিয়া কাপের পরই একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এশিয়া কাপে নিজেদের ঝালিয়ে নেওয়ার সূযোগ রোহিতদের সামনে। যদিও বিশ্বকাপের আগে এশিয়া কাপকে মোটেই প্রস্তুতি হিসাবে দেখতে চান না রোহিত। বরং এই টুর্নামেন্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তাঁরা। এই নিয়ে রোহিত বলেন, “কোনও ভাবেই এশিয়া কাপ আমাদের কাছে ফিটনেস পরীক্ষা বা অন্য কিছু নয়। এই প্রতিযোগিতা এশিয়ার ছ’টি সেরা দলের মধ্যে হয়। আমাদের কাছে এই প্রতিযোগিতা বেশ গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের অনেক ইতিহাস রয়েছে। তাছাড়া, ফিটনেস পরীক্ষা বা বাকি যা কিছু রয়েছে সব বেঙ্গালুরুতে করে এসেছি। এখানে ম্যাচ খেলতে এসেছি। দেখা যাক প্রতিযোগিতায় কত দূর এগোতে পারি।”

আরও পড়ুন:“অভিজ্ঞতা দিয়েই পাকিস্তানকে হারাতে চাই’, ভারত-পাক মহারণের আগে বললেন রোহিত

 

 

 

spot_img

Related articles

সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

সন্দেশখালি থানার (Sandeshkhali PS) পুলিশের বড় সাফল্য। ডাকাতি (Robbery ) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লুঠ হওয়া গয়না, নগদ-সহ...

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের...

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...

৫০ বছর পর চাঁদের কক্ষপথে মানব অভিযানে NASA! ঘোষিত দিনক্ষণ 

‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার...