Monday, March 16, 2026

কৌশিকী অমাবস্যায় রামপুরহাট শাখায় দুর্ভোগে পড়তে পারেন তারাপীঠগামী ভক্তরা

Date:

Share post:

সামনেই কৌশিকী অমাবস্যা। বছর বছর এই দিনটিতে ব্যাপক ভক্ত সমাগত হয় বীরভূমের তারাপীঠে। সেক্ষেত্রে এই বছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে মন্দির কমিটি ও প্রশাসন।

রামপুরহাট-চাতরা স্টেশনে দীর্ঘদিন ধরে চলছে থার্ডলাইনের কাজ। ফলে ওই লাইনে বেশ কিছুদিন ধরেই ব্যাহত ট্রেন চলাচল। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে বেশ কিছু ট্রেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

আগামী ১৩ এবং ১৪ সেপ্টেম্বর পুণ‌্যযোগ। এই অমাবস্যা তারাপীঠে খুবই গুরুত্বপূর্ণ। ওই দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগাম হয় তারাপীঠে। কয়েক কোটির ব্যবসা হয়।রেলের তরফে আশা করা হয়েছে, ওই লাইনে সমস্ত কাজ আগামী ৭ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। এমনকী সমস্ত ট্রেন ঠিক ভাবে ওই রুটে চলবে বলেও জানানো হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, তারাপীঠ যাওয়ার সমস্ত ট্রেনই নির্ধারিত সময়ে পাওয়া যাবে। রামপুরহাট যাওয়ার সব ট্রেনের টিকিটের চাহিদা যথেষ্ট বেশি রয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।

 

 

 

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...