Saturday, May 16, 2026

তিন বছরের শিশু কোলে ফিডার ক্যানেলে ঝাঁ.প মহিলার!

Date:

Share post:

শনিবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল মুর্শিদাবাদের (Mursidabad )সামশেরগঞ্জ থানার (Samserganj Police Station) চাঁদপুর পল্টন ব্রিজে। কোলের শিশুকে বুকে আঁকড়ে ধরে ফিডার ক্যানেলে (Feeder Canal) ঝাঁপ এক মহিলার।প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গেলেও তাঁকে আটকাতে পারেননি। খবর পাওয়া মাত্রই দ্রুত সামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যানেলে ডুবুরি নামায়।

পুলিশ সূত্রে খবর সকালে ক্যানেলের আশপাশ দিয়েই তিন বছরের শিশুর হাত ধরে ঘুরতে দেখা যায় ওই মহিলাকে। তখন কোনও রকম অস্বাভাবিকত্ব লক্ষ্য করা যায়নি। আচমকাই কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপ দেন ওই মহিলা। দুজনের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মা ও শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। তল্লাশি চলছে।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...