Friday, June 26, 2026

রাখি বন্ধনের রাতে দুই বোনকে গণধ.র্ষণ, ছত্তিশগড়ে গ্রে.ফতার বিজেপি নেতার গুণধর ছেলে

Date:

Share post:

রাখি বন্ধনের (Rakhi Festival) রাতেই দুই বোনকে গণধর্ষণ (Gangrape)। এমন ঘটনা স্তম্ভিত করে দিয়েছে। ঘটনা ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরের। অভিযুক্ত বিজেপি নেতার ছেলে সহ ১০ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (Police)। জানা গিয়েছে, রাখিবন্ধনের দিন দুই বোন একসঙ্গে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন এক বোনের হবু স্বামীও। আচমকা তিন যুবক তাঁদের রাস্তা আটকে হেনস্থা করে। তিনজনের কাছ থেকে টাকা, মোবাইল সহ যাবতীয় দামি জিনিস কেড়ে নেয় তারা। সেই সময়েই বাইকে করে আরও সাতজন ঘটনাস্থলে পৌঁছয়।

তারপর দুই বোনকে রাস্তা থেকে কিছুটা দূরে একটি নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ওই দুষ্কৃতীরা। বাধা দিতে গেলে ব্যাপক মারধর করা হয় দুই বোনের সঙ্গে থাকা যুবককেও। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতারা।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছে স্থানীয় বিজেপি নেতার এক ছেলে। সম্প্রতি জেল থেকে জামিন পায় বিজেপি নেতার ছেলে। এক মাসের মধ্যে ফের ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত হল সে।

 

 

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...