Monday, March 16, 2026

Entertainment: ‘বনবাস’ কাটিয়ে বাংলায়, প্রত্যাবর্তনের কারণ জানালেন শর্মিলা 

Date:

Share post:

অনেকদিন ধরেই জল্পনা চলছিল বাংলার মেয়ে ফের ফিরছেন বাংলা সিনেমায় (Bengali Movie)। শুক্রবার রহস্য উম্মোচন হল। পাকাপাকি খবর, ১৪ বছর পর বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন ‘ আরাধনা ‘ গার্ল শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। অনেকেই বলছেন এ যেন বনবাস কাটিয়ে ফিরে আসা। পরিচালক সুমন ঘোষের(Suman Ghosh) ছবিতে কাজ করবেন পতৌদি-জায়া। সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কিন্তু কেন দীর্ঘ বিরতি আর এভাবে ফিরতে আসা? উত্তর দিলেন শর্মিলা।

একসময় গ্ল্যামার দুনিয়া কাঁপানো বঙ্গতনয়া আজও কলকাতার প্রতি সমান টান অনুভব করেন। “৬০ বছরেরও বেশি সময় হয়ে গেল অভিনয় জীবনের। আজও এই কলকাতায় এলে মনে হয় শহরটা ঠিক ততটা যেন বদলে যায়নি। হ্যাঁ, বেশ কিছু জায়গায় দিল্লির ধাঁচে পুরনো বাড়ি ভেঙে হাইরাইজ় হয়েছে বটে, তবে মোটের উপর এই শহর অনেকটা একই রয়ে গিয়েছে।” ‘অপুর সংসার’-এ অপর্ণা সত্যজিতের হাত ধরে সিনেমা ক্যারিয়ার শুরু করেন। অভিনেত্রী ঋতুপর্ণা বলেছেন, “শর্মিলাজিকে এই ছবিতে পেয়ে আমরা সমৃদ্ধ হব।” অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘অন্তহীন’-এ পিসিমার ভূমিকায় শেষবার দেখা গেছিল শর্মিলা ঠাকুরকে। শর্মিলার চরিত্রটা কেমন? স্মিত হাসি হেসে শর্মিলার উত্তর, “সুমন আমাদের এ ব্যাপারে কিছু বলতেই বারণ করেছে।” তবে সিনে বিশ্লেষকরা বলছেন যেভাবে বেছে বেছে অভিনয় করা সিদ্ধান্ত নিয়েছেন শর্মিলা। সে ক্ষেত্রে দাঁড়িয়ে বড় ধরনের চমক ছাড়া তিনি বাংলা সিনেমাতে এভাবে কাম ব্যাক করতে রাজি হতেন না বলেই মনে করছেন সিনে বিশ্লেষকরা। এখন সব জল্পনার উত্তর দেবে সময়।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...