Thursday, April 16, 2026

নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফের নি*ষিদ্ধ রাশিয়া! আমন্ত্রণ পাচ্ছে না ইরান, বেলারুশ

Date:

Share post:

২০২২ সালের ঘটনার পুনরাবৃত্তি, চলতি বছরেও নোবেল পুরস্কার বিতরণী (Nobel Prize)অনুষ্ঠানে রাশিয়াকে (Russia)আমন্ত্রণ জানানো হল না। সঙ্গে আরও দুই দেশ বেলারুশ (Belarus) ও ইরানের (Iran) নামও জুড়ে গেল। যদিও গতবার নোবেল শান্তি পুরস্কার উঠেছিল রাশিয়া ও বেলারুশের দুই মানবাধিকার সংস্থার হাতেই। কিন্তু এবার আমন্ত্রণ নিয়েই যত গোলমাল। প্রাথমিকভাবে তিন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে চেয়েছিল নোবেল ফাউন্ডেশন (Nobel foundation)। তবে সেই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই ব্যাপক বিক্ষোভ দেখা যায় সুইডেনের রাজনৈতিক দলগুলির মধ্যে। শেষমেশ চাপের মুখে সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়েছেন আয়োজকরা।

৩১ অগাস্ট ঘোষণা করা হয়, ২০২৩ সালের নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশের রাষ্ট্রদূতরা যোগদান করতে পারবেন। হিজাব বিতর্কে উত্তাল হওয়া ইরানকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরপরই সুইডেনের রাজনৈতিক মহল প্রতিবাদ করে এবং স্পষ্ট ভাবে জানিয়ে দেয় যে এই তিন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলে তারা এই অনুষ্ঠান বয়কট করবে। এরপরই সিদ্ধান্ত বদলের পথে হাঁটে আয়োজক সংস্থা। গতকাল পুনরায় বিবৃতি দিয়ে বলা হয় যে বিতর্কিত তিন দেশকে আমন্ত্রণ জানানো নিয়ে সুইডেনের রাজনৈতিক প্রতিক্রিয়া দেখেই আগের ঘোষণা বাতিল করা হচ্ছে। আগের বছরের মতো এবারও স্টকহোমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিয়া, ইরান এবং বেলারুশকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।

Related articles

কোথাও রোদ কোথাও বৃষ্টি, গরমের অস্বস্তির মাঝেই আজ রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস!

বৈশাখের শুরু থেকেই গুমোট গরম বঙ্গ জুড়ে। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পূর্বাভাসের মাঝেই বৃহস্পতির সকালে কলকাতার বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়ার...

আজ মাথাভাঙ্গা- আলিপুরদুয়ার-দিনহাটায় জনসভা মমতার

বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে উত্তরের তিন বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুর ১টা...

নির্বাচনী প্রচারের মাঝেই কালীঘাটে পুজো অভিষেকের

হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই বাংলার সিংহাসন দখলের লড়াই শুরু। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের (West Bengal Assembly Election) আগে...

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...