Saturday, June 20, 2026

সংসদের বিশেষ অধিবেশনে নেই প্রশ্নোত্তর পর্ব ,ক্ষুব্ধ ইন্ডিয়া শিবির

Date:

Share post:

একদিকে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের  সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া শিবিরের সংসদীয় নেতাদের নিয়েও একটি বৈঠক ডাকা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে বিশেষ অধিবেশনে ইন্ডিয়া শিবিরের কৌশল কি  হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন।যদিও কেন্দ্রীয় সরকার বিশেষ অধিবেশনের বিষয় সম্পর্কে কিছু জানায়নি। তাই সমস্ত দলের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে চায় ইন্ডিয়া শিবির।
অন্যদিকে শনিবার  জানানো হয়েছে, ৫ দিনের বিশেষ অধিবেশনে থাকবে না কোনও প্রশ্নোত্তর পর্ব । ফলে স্বাভাবিক ভাবেই তাতে ক্ষুব্ধ ইন্ডিয়া শিবির।সাংসদদের পাঠানো বার্তায় বলা হয়েছে, “১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে সংসদের বিশেষ অধিবেশন। তবে এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার পর্ব এবং প্রাইভেট মেম্বার বিজনেস থাকবে না।” তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেছেন, ” মোদি সরকার বিশেষ অধিবেশনে কোনও প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার পর্ব না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এই বিশেষ অধিবেশনের অর্থ কী? ” ইন্ডিয়া শিবিরের দাবি, মণিপুর, চিনা আগ্রাসন নিয়ে বিশেষ আলোচনা করা হোক।

কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক মানিককাম টেগোর বলেছেন, “প্রধানমন্ত্রী কখনও কোনও প্রশ্নের জবাব দিতে চান না। গত ৯ বছরে তিনি সংসদে একটি প্রশ্নেরও জবাব দেননি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও তিনি কখনও কোনও প্রশ্নের জবাব দেননি। এবার বিশেষ অধিবেশনেও কোনও প্রশ্নোত্তর পর্ব থাকছে না। সংসদ শুধুমাত্র হাততালি দেওয়ার জায়গা নয়।”

 

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...