Wednesday, May 20, 2026

নেপালকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত

Date:

Share post:

এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল ভারতীয় দল। এদিন গ্রুপ পর্বের ম‍্যাচে নেপালকে বড় ব‍্যবধানে হারল টিম ইন্ডিয়া। নেপালকে হারাল ১০ উইকেটে। ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। ৭৪ রানে অপরাজিত রোহিত। গিল অপরাজিত ৬৭ রানে।

 

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ২৩০ রান করেন নেপাল। নেপালের হয়ে অর্ধশতরান আসিফ শেখ। ৫৮ রান করেন তিনি। ৪৮ রান করেন সম্পাল কামি। ২৯ রান করেন দীপেন্দর সিং। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। তবে এরই মধ‍্যে নামে বৃষ্টি। বৃষ্টি থামলে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২৩ ওভারে ১৪৫ রানের টার্গেট রাখা হয় ভারতের সামনে। সেই টার্গেট সহজেই তুলে নেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:আইএসএল-এর আগে ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে

 

 

 

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...