Saturday, May 23, 2026

ল্যান্ডার ‘বিক্রম’-এর রঙিন ছবি প্রকাশ ইসরোর!

Date:

Share post:

চাঁদের দক্ষিণ মেরুতে দিন শেষে ঘনিয়ে এসেছে রাত। ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৮টা নাগাদ চাঁদে তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম ‘স্লিপ মোড’-এ চলে গিয়েছিল । বিক্রমের আগে ঘুম পাড়ানো হয়েছিল রোভার প্রজ্ঞানকেও। প্রজ্ঞান এবং বিক্রম ‘স্লিপ মোড’-এ যাওয়ার পর মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের এক্স হ্যান্ডল (টুইটার) থেকে একটি রঙিন ত্রিমাত্রিক ছবি পোস্ট করে।

আরও পড়ুনঃ ইসরোর আদিত্য L1 অভিযানে জুড়ল বঙ্গ সন্তানদের নাম!
ইসরোর তরফে জানানো হয়েছে, এই ত্রিমাত্রিক ছবিটি দু’ভাগে তুলেছে প্রজ্ঞান। নেভিগেশন ক্যামেরা ব্যবহার করে এক বার বাঁ দিক থেকে এবং এক বার ডান দিক থেকে ছবি তুলেছে প্রজ্ঞান। তার পর সেই ছবি দু’টিকে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ত্রিমাত্রিক ছবি, যেখানে চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

পাশপাশি ইসরো জানিয়েছে, ‘স্লিপ মোড’-এ যাওয়ার কয়েক দিন আগে ল্যান্ডার বিক্রম থেকে ১৫ মিটার দূরত্বে গিয়ে রোভার প্রজ্ঞান এই ছবিটি তুলেছে। খালি চোখে ত্রিমাত্রিক ছবিটিকে প্রাথমিক ভাবে সাদা-কালো রঙের মনে হলেও ‘ত্রি-ডি গ্লাস’ পরে ছবিটিকে রঙিন দেখা যাবে।
ইসরো সূত্রে খবর, ন্যাভক্যাম স্টিরিয়ো ইমেজ প্রযুক্তির মাধ্যমে এই অ্যানাগ্লাফ ত্রিমাত্রিক ছবিটি প্রস্তুত করা হয়েছে। ত্রিমাত্রিক ছবির বাঁ দিকের অংশটি রেড চ্যানেলের মধ্যে এবং ডান দিকের অংশটি ব্লু এবং গ্রিন চ্যানেলে অবস্থান করছে। ইসরো জানিয়েছে, ত্রিমাত্রিক এই ছবি ভাল ভাবে দেখার জন্য বিশেষ ধরনের গ্লাস বা চশমার প্রয়োজন।
ফের আগামী ২২ সেপ্টেম্বর চাঁদে আবার সূর্য উঠবে বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা। আলো ফুটলেই ফের চাঁদের রভার এবং প্রজ্ঞানকে জাগিয়ে তোলার চেষ্টা করা হবে বলে ইসরোর তরফে জানানো হয়েছে।

 

Related articles

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...