Friday, June 26, 2026

দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা গাড়ির! তামিলনাড়ুতে মৃ.ত শিশু ও মহিলা সহ ৬ জন

Date:

Share post:

ভোররাতে হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে ঢুকে গেল দ্রুত গতিতে আসা একটি সওয়ারিবোঝাই গাড়ি। ভয়াবহ এই পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ছয় সওয়ারির। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও ফের মধ্যরাতে ‘একতরফা’ উপাচার্য নিয়োগ রাজ্যপালের!
তামিলনাড়ুর ইয়েনগুর থেকে একই পরিবারের আট জন একটি গাড়িতে পেরুনথুরাই যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।সালেম-ইরোড হাইওয়ের উপর দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি।নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সোজা গিয়ে ধাক্কা মারে। গাড়ির গতিবেগ এতই বেশি ছিল যে, সওয়ারিবোঝাই গাড়িটি লরির পিছনে ঢুকে যায়। ঘটনাস্থলেই গাড়ির আট সওয়ারির মধ্যে ছ’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছে একটি এক বছরের শিশুও। তার মা, বাবারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির দুই সওয়ারি গুরুতর ভাবে আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয় বাসিন্দাদাদের সহায়তায় দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি রেকর্ড হয়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক ভিগনেশ এবং অন্য এক সওয়ারি প্রিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।পুলিশের প্রাথমিক অনুমান চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। যদিও গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...