রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ বোস (DR. C. V. Ananda Bose) আনুষ্ঠানিক ভাবে স্ট্যাচিউটে অনুমোদন দিয়েছেন। এর ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলি (New University) স্বাধীন ভাবে প্রশাসনিক বিষয়, পঠন পাঠন পরিচালনা করতে পারবে। যে বিশ্ববিদ্যালয়গুলির বিধি অনুমোদন পেল, সেগুলি হল— কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সিধু-কানহু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়।
Sponsored

উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, কোনও নতুন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য নিজস্ব প্রথম বিধি অপরিহার্য। এই বিধির মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিকাঠামো, উপাচার্য নিয়োগ পদ্ধতি, অ্যাকাডেমিক কাউন্সিল, ফিনান্স কমিটি, সিন্ডিকেট, পরীক্ষা ব্যবস্থা এবং কর্মী নিয়োগ সংক্রান্ত নিয়মাবলি নির্ধারিত হয়। বিধি অনুমোদনের অভাবে এতদিন পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়গুলিতে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে চলছিল। আরও পড়ুন: ফের এসআইআরের চাপে যাদবপুরে অস্বাভাবিক মৃত্যু বিএলও’র
Sponsored

রাজ্যপালের অনুমোদনের পর এবার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন করা যাবে। দ্রুত উপাচার্য নিয়োগ, স্থায়ী রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ, অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাউন্সিল গঠন এবং নতুন কোর্স চালুর পথও প্রশস্ত হল। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়গুলির অনেকগুলিই গত কয়েক বছরে আইন পাশের মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও বিধি অনুমোদন না হওয়ায় কার্যত সীমিত ক্ষমতায় পরিচালিত হচ্ছিল। ফলে শিক্ষক নিয়োগ, পাঠ্যক্রম অনুমোদন কিংবা আর্থিক সিদ্ধান্তে বারবার প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
