Friday, June 5, 2026

#StayFocused: নজর ঘোরাতে INDIA-ভারত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি, মোদি সরকারকে বিঁধলেন অভিষেক

Date:

Share post:

বিরোধী জোটের নাম I.N.D.I.A. হওয়ার পর থেকে হৃদকম্প কেন্দ্রের বিজেপি সরকারের। প্রথমে নামটাকে ব্যঙ্গ করার চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায়, এবার INDIA-এর বদলে ভারত নাম চালুর চেষ্টা করছে মোদি সরকার। জি-২০-র আমন্ত্রণপত্রে ভারতের রাষ্ট্রপতির বলে উল্লেখ করা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ I.N.D.I.A. জোটের শরিকরা। এবার এই বিষয় নিয়ে মোদি সরকারকে বিঁধলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “INDIA বনাম ভারত- বিজেপির তৈরি একটি বিভ্রান্তি মাত্র। আসুন আমরা আকাশ ছোঁয়া দাম, ব্যাপক মূল্যস্ফীতি, সাম্প্রদায়িক উত্তেজনা, বেকারত্ব, সীমান্ত বিরোধ, ডবল ইঞ্জিন সরকার এবংজাতীয়তাবাদ নিয়ে তাদের ফাঁকা আওয়াজ নিয়ে সরকারকে দায়ী করি।
#StayFocused”

আরও পড়ুন: ভারত ছেড়ে দিলে, দেশের নাম ‘India’ রাখতে মুখিয়ে পাকিস্তান!

দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা নিয়ে মোদি সরকারকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর মতে, INDIA বনাম ভারত নিয়ে বিভ্রান্তি তৈরি করে আসল সমস্যা থেকে নজর ঘোরাতে চাইছে বিজেপি। কিন্তু আসল সমস্যায় নজর রাখতে #StayFocused জুড়েছেন অভিষেক।

 

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...