Thursday, June 25, 2026

ময়দানে শোকের আবহ, প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের ফুটবল সচিব অজয় শ্রীমানী

Date:

Share post:

কলকাতা ময়দানে শোকের আবহ। প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের ফুটবল সচিব অজয় শ্রীমানী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ঘটি বাড়ির ছেলে হয়েও লাল হলুদ অন্ত প্রাণ ছিলেন তিনি। তাঁকে নিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে টানাটানি হয়েছিল। তবে তিনি বেছে নিয়েছিলেন প্রাণের থেকেও প্রিয় ইস্টবেঙ্গলকে।

অজয় শ্রীমানীর কথা উঠলে সবার আগে মনে পড়বে ১৯৭০ থেকে ১৯৭৫ সালের কথা।সেটা ছিল ইস্টবেঙ্গলের স্বর্ণযুগ। সেই সময় লাল হলুদ টানা পাঁচবার লিগ জিতেছিল। সেই সময় ক্লাবের সচিব ছিলেন অজয় শ্রীমানী। দলের এই সাফল্যের সঙ্গ ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ইস্টবেঙ্গলকে সই করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অজয় শ্রীমানী। ক্লাবকে অনেক সাফল্য দিলেও ক্লাবের উপর কিছুটা অভিমান ছিল অজয় শ্রীমানীর। এই অভিমানে ক্লাবে পা দেননি দীর্ঘদিন।

১৯৪৯ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি প্রথমবার ইস্টবেঙ্গলের সদস্য হন। সেই বছর ক্লাবের বারপুজো দেখে বেরনোর সময় জ্যোতিষ গুহ তাঁকে ডেকে ক্লাবের সাব কমিটিতে জায়গা করে দেন। ইস্টবেঙ্গলের জ্যোতিষ গুহ চেয়েছিলেন অজয় শ্রীমানীকে ইস্টবেঙ্গলে নিতে। অন্যদিকে মোহনবাগানও চেয়েছিল তাঁকে ক্লাবে নিতে। একবার তিনি ধীরেন দে-কে একটি চিঠি দিতে গিয়ে শুনেছিলেন যে তিনি কেন ঘটি বাড়ির ছেলে হয়ে ইস্টবেঙ্গলের হয়ে কাজ করছেন। এরপর তিনি মোহনবাগানেরও সদস্য হয়ে যান।

লাল হলুদ তাঁকে আজীবন সদস্যপদ দেয়। অন্যদিকে তিনি মোহনবাগানের সদস্যপদ নবীকরণ করতেন। তাঁর প্রয়াণে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘তাঁর প্রয়াণে আমরা শোকস্তব্ধ। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।’

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...