Thursday, June 25, 2026

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ ঘিরে ফের সংশয়!

Date:

Share post:

শ্রীলঙ্কার মাটিতে ভারত পাকিস্তান (India v/s Pakistan)ক্রিকেট যুদ্ধ আদৌ হবে কি? এখন এই প্রশ্নই জোরালো হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে সুপার ফোর পর্ব। বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ (Bangladesh v/s Pakistan) শুরু হয়েছে। তবে সামনের বড় আকর্ষণ ভারত বনাম পাকিস্তানের মহাযুদ্ধ। আগামী ১০ সেপ্টেম্বর রবিবার মুখোমুখি লড়াই হবে বলেই আশায় বুক বাঁধছেন ফ্যানেরা। এশিয়া কাপের (Asia Cup)গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল। যদিও অনেকেই মনে করছেন সেই ম্যাচে ভারতের ভাগ্য সহায় হয়েছে। তবে রবিবার হাড্ডাহাড্ডি লড়াই নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ সেই বৃষ্টি। রবিবার সারা দিন ধরেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলম্বোতে। প্রায় ৯০ শতাংশ বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Department)। সেক্ষেত্রে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। যদি এমনটা হয় তাহলে ম্যাচে বল গড়াবে না।

এমনিতেই এই সময় কলম্বোতে বৃষ্টি হয়, আর সেই কারণে সুপার ফোরের ম্যাচগুলি কলম্বো থেকে সরতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। হামবানটোটায় খেলা হওয়ার কথাও উঠেছিল । কিন্তু শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানায় কলম্বোতেই সুপার ফোরের চারটি খেলা হবে। এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। পাক পেসারদের দাপটে ভেঙে পড়ে দলের টপ অর্ডার। ৪৮.১ ওভারে ২৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। এরপরই বৃষ্টি। এবারও সেই আশঙ্কাই বাড়ছে।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...