Wednesday, June 24, 2026

দুই পরিবারের মধ্যে বিবা*দের জেরে তুমুল বো*মাবাজি! ফারাক্কায় আট*ক ৩

Date:

Share post:

দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে তুমুল বোমাবাজির ঘটনা ঘটল মুর্শিদাবাদের ফারাক্কায়। এই ঘটলায় বুধবার মধ্যরাতে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। আতকদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিকও। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মা*ন্তিকভাবে মৃ*ত্যু কর্তব্যরত পুলিশ কর্মী সহ ১ সিভিক ভলান্টিয়ারের, আহ*ত ৪
স্থানীয় সূত্রে খবর,দীর্ঘদিন ধরেই ফারাক্কার খোদাবন্দপুরে দুই পরিবারের বিবাদ চলছিল। বুধবার রাতে দু’পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়। মুহুর্মুহু বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় গ্রাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক রাসপ্রীত সিংহের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন হয়। বৃহস্পতিবার ভোর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বেশ কিছুক্ষণ পর দু’পক্ষকেই ছত্রভঙ্গ করতে সফল হয় পুলিশ। এরপর শুরু হয় চিরুণি তল্লাশি।
মহকুমা পুলিশ আধিকারিক রাসপ্রীত সিংহ বলেন, ‘‘দু’টি পরিবারের মধ্যে ব্যক্তিগত কিছু সমস্যা থেকে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। ঘটনার বিশদ তদন্ত শুরু হয়েছে।’’

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...