Wednesday, June 24, 2026

ফের মেট্রোয় আত্ম*হ*ত্যার চেষ্টা! অফিসটাইমে ব্যাহত মেট্রো চলাচল

Date:

Share post:

অফিসটাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার জেরে বন্ধ হয়ে গেল মেট্রো চলাচল। যার জেরে বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে চরম দুর্ভোগের শিকার হলেন নিত্যযাত্রীরা। গিরীশ পার্কের কাছে এক মেট্রো যাত্রী আত্মহত্যার চেষ্টা করার জন্যই দুর্ভোগে পড়তে হল যাত্রীদের।এর জেরে সকাল ১০টা কিছু আগে মেট্রোরেলের তরফে ঘোষণা করা হয়, অনির্দিষ্টকালের জন্য টালিগঞ্জগামী সমস্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ ২ ও ৩ অক্টোবর দিল্লির ৩ জায়গায় ধর্ণার অনুমতি চেয়ে ফের চিঠি তৃণমূলের
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ৫৫ মিনিটে গিরীশ পার্কের কাছে এক মেট্রো যাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। ওই যাত্রী একটি মেট্রো রেলেরই প্রথম কামরার সফর করছিলেন। গিরীশ পার্ক মেট্রো স্টেশনের ডাউনলাইনে আচমকাই তিনি ঝাঁপ দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয় মেট্রোর পাওয়ার ব্লক। যদিও শেষমেশ ওই যাত্রীকে উদ্ধার করে তাঁকে বাঁচানো গিয়েছে। তবে, এই ঘটনার পরই বন্ধ হয়ে যায় টালিগঞ্জগামী মেট্রো রেল চলাচল। ফলে ব্যপক দুর্ভোগের শিকার হন অফিসযাত্রীরা।
তবে মেট্রো সূত্রে খবর, আধ ঘণ্টার মধ্যেই পরিষেবা স্বাভাবিবও হয়ে যায়। সকাল ৯ টা ৫৫-এ বন্ধ হওয়ার পর আবার ১০টা বেজে ২০ মিনিটেই স্বাভাবিক হয়ে যায় টালিগঞ্জগামী মেট্রো চলাচল।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...