Sunday, June 7, 2026

অনুমোদন না থাকার অভি.যোগে সেন্ট অগাস্টিন স্কুলে অভিভাবকদের বিক্ষো.ভ

Date:

Share post:

বৃহস্পতিবারের সকালে অভিভাবকদের বিক্ষোভে সরগরম রিপন স্ট্রিটের সেন্ট অগাস্টিন স্কুল (St Augustine’s  School)। অনুমোদন না থাকা সত্ত্বেও কী করে স্কুল পড়ুয়াদের ভর্তি করাচ্ছে বা পরীক্ষার ব্যবস্থা করছে তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police Station) ঘটনাস্থলে পৌঁছলে স্কুলেই অভিভাবকরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। যদিও স্কুল কর্তৃপক্ষের (School Authority) তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

রিপন স্ট্রিটের সেন্ট অগাস্টিন স্কুলে এর আগেও অব্যবস্থার অভিযোগ উঠেছিল। অভিভাবকরা বলছেন আইসিএসসি (ICSC) এবং আইএসসি অনুমোদন রয়েছে বলে প্রচার করা হলেও পরীক্ষার সময় পড়ুয়াদের অন্য স্কুলে পাঠানো হয়। এর আগেও উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও মর্নিং এবং ডে সেকশনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ উঠেছিল। অভিভাবকরা তখন প্রিন্সিপালকে চিঠিও দেন বলে জানা যাচ্ছে। কিন্তু তারপরেও কোন পদক্ষেপ করা হয়নি। এর পাশাপাশি স্কুলের নজরদারি থেকে শুরু করে মাত্রাতিরিক্ত খরচ নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তাঁরা স্পষ্ট জানাচ্ছেন স্কুলের অনুমোদন না থাকার কারণে পরের বছরে যারা ICSC বা ISC দেবেন সেইসব পড়ুয়ারা সমস্যায় পড়তে চলেছেন। কারণ অন্য স্কুলের সঙ্গে যদি চুক্তিবদ্ধ না হওয়া যায় তাহলে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...