Friday, May 15, 2026

জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল, হ্যাটট্রিক জেসিন টিকের

Date:

Share post:

কলকাতা লিগে দুরন্ত জয় পেল ইমামি ইস্টবেঙ্গল এফসি। এদিন জর্জ টেলিগ্রাফকে হারাল ৪-০ গোলে। এই জয়ের ফলে শীর্ষে থেকেই সুপার সিক্সে পৌঁছে গেল ইমামি ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে হ্যাটট্রিক পরিবর্ত নামা জেসিন টিকের। একটি গোল বিষ্ণুর।

ডার্বি হারের ধাক্কা ভুলে ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে হারাল লাল-হলুদ।প্রথমার্ধে গোল না এলেও, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক গোল পেতে থাকে ইস্টবেঙ্গল। প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেখান থেকে গোল আসেনি। ২৯ মিনিটে পেকার শট অল্পের জন্য বাইরে চলে যায়। ৩৫ মিনিটে ফের সুযোগ এসে গিয়েছিল লাল-হলুদের সামনে। গোল মিস করেন মোবাশির। এর মধ্যে সুযোগ এসে গিয়েছিল জর্জের সামনেও। তবে আদিত্য পাত্র শরীর ছুঁড়ে দিয়ে গোল বাঁচান। দ্বিতীয়ার্ধে নামার আগে দুই পরিবর্তন করেন লাল-হলুদ কোচ বিনো জর্জ। দুই ফুটবলারই গোল করেন। ৪৬ মিনিটে প্রথম গোল করেন জেসিন টিকে। দুই ফুটবলারকে কাটিয়ে একক দক্ষতায় গোল করে যান ইস্টবেঙ্গল ফুটবলার। এরপর তিন মিনিটের ব‍্যবধানে দ্বিতীয় গোল আসে জেসিনের পা থেকেই। এরপর ম‍্যাচের ৫১ মিনিটে ব্যবধান বাড়ান আরেক বদলি ফুটবলার বিষ্ণু। পেনাল্টি বক্সের মধ্যেই তুহিন পাস দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা বিষ্ণুকে। ছোট্ট টোকায় গোল করে দেন তিনি। ৮১ মিনিটে হ্যাটট্রিক করেন জেসিন। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন তিনি।

খেলায় প্রথমদিকে কিছুটা এলোমেলো ফুটবল খেললেও গোল পেতেই নিজেদের খেলা বদলে ফেলে ইস্টবেঙ্গল। দারুণ ছন্দে দেখা যায় ইস্টবেঙ্গল ফুটবলারদের।

আরও পড়ুন:প্রকাশিত ২০২৩-২৪ ISL-এর সূচি, ডার্বি ২৮ অক্টোবর

 

 

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...