Wednesday, June 24, 2026

প্রকাশিত ২০২৩-২৪ ISL-এর সূচি, ডার্বি ২৮ অক্টোবর

Date:

Share post:

প্রকাশিত হল ২০২৩-২৪ আইএসএল-এর সূচি। ISL শুরু ২১ সেপ্টেম্বর, প্রথম ম‍্যাচে মুখোমুখি কেরালা ব্লাস্টার্স বনাম বেঙ্গালুরু এফসি। ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট। তাঁদের প্রথম ম্যাচ আই লিগ থেকে আইএসএল-এ ওঠা পাঞ্জাব এফসি।

ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর। সেদিন লাল-হলুদ মুখোমুখি হবে জামশেদপুর এফসি। ২৮ অক্টোবর আইএসএল-এর প্রথম ডার্বি। যুবভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। একই দিনে ইডেন গার্ডেন্সে রয়েছে বিশ্বকাপের নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের খেলা। ২৯ ডিসেম্বর অবধি প্রকাশ করা হয়েছে সূচি। বৃহস্পতিবার দুপুরে এই সূচি প্রকাশ করা হয়। ১২ দলের এই প্রতিযোগিতা ৯ অক্টোবর থেকে ২০ অক্টোবর আইএসএল বন্ধ থাকবে।

দশম আইএসএল অনুষ্ঠিত হবে ১১টি শহরে। প্রথম ম্যাচ হবে কোচির জহরলাল নেহেরু স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে রাত আটটা এবং বিকেল সাড়ে পাঁচটায় সময়। প্রথম ডার্বি হবে মোহনবাগানের হোম ম্যাচ। সপ্তমীর দিন ইস্টবেঙ্গল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে।

কীভাবে দেখা যাবে এবারের ISL? স্পোর্টস এইন্টিন চ্যানেলে সরাসরি দেখা যাবে লিগের খেলাগুলি এবং জিও সিনেমা অ্যাপে আইএসএলের ম্যাচগুলি সরাসরি দেখা যাবে বিনামূল্যে। আইএসএল ১০-এর ম্যাচগুলি শুরু হবে প্রাইমটাইমে, রাত আটটায় এবং ডাবল হেডারের দিনগুলিতে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।

আরও পড়ুন:পাকিস্তান থেকে সরেছে এশিয়া কাপ, জয় শাহ’র কাছে মোটা টাকা ক্ষতিপূরণ চাইল PCB : সূত্র

 

 

 

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...