Saturday, June 6, 2026

ধর্মান্ধতার বদলে উন্নয়নের রাজনীতিকে সমর্থন: ধূপগুড়িকে ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

হিংসা, ধর্ম ও বিভাজনের রাজনীতিকে ছুড়ে ফেলে উন্নয়নের রাজনীতিকে আপন করে নিয়েছে ধূপগুড়ি(Dhupguri)। বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে ধুয়ে মুছে ধূপগুড়ির রঙ এখন সবুজ। এই সাফল্যের খবর প্রকাশ্যে আসার পর ধূপগুড়িকে ধন্যবাদ জানালেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(TMC)। একইসঙ্গে যাদের অক্লান্ত প্ররিশ্রমে ধূপগুড়িতে তৃণমূলের এই বিপুল সাফল্যে সেই তৃণমূল কর্মীদের স্যালুট জানালেন তৃণমূল সাংসদ।

ক্রিকেটের ভাষায় রীতিমতো ব্যাকফুটে গিয়ে ধূপগুড়িতে ছয় হাকিয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে ৪হাজার ভোটের ব্যবধানে ধূপগুড়ি কেন্দ্রের দখল নিয়েছিল বিজেপি। শুক্রবার নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর দেখা যায় সেই ৪ হাজার ভোটই তৃণমূলবাসীকে ফিরিয়ে দিয়েছে ধূপগুড়িবাসী। ৪ হাজার ৩৫৫ ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের তৃণমূলের এই জয় নিঃসন্দেহে ঘাসফুলের মনোবল আরও শক্ত হল। উত্তরের এই কেন্দ্রে তৃণমূলের জয়ের খবর প্রকাশ্যে আসার পর টুইট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “ধূপগুড়িবাসীকে অসংখ্য ধন্যবাদ ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে দূরে সরিয়ে উন্নয়নের রাজনীতিকে গ্রহণ করার জন্য। পাশাপাশি আমি স্যালুট জানাই সেই সকল তৃণমূল কর্মীকে যারা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, মানুষের মাঝে গিয়ে জনসংযোগ করেছেন। আমরা ধূপগুড়ির সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আমরা থামব না। জয় বাংলা।” এর পাশাপাশি ধূপগুড়িতে তৃণমূলের জয় প্রসঙ্গে জয়ী প্রার্থী নির্মল চন্দ্র রায় জানালেন, “আমাদের নেত্রীর আশীর্বাদে জয়লাভ করেছি। আত্মবিশ্বাস থেকেই জয়লাভ।”

Related articles

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...