Wednesday, March 18, 2026

র.ণক্ষেত্র রানিনগর, মিছিলের নামে পুলিশের সঙ্গে ‘দাদাগিরি’ অধীরের!

Date:

Share post:

পুলিশকে লক্ষ্য করে ইট, থানা থেকে শুরু করে তৃণমূলের (TMC)পার্টি অফিসের সামনে জ্বলল আগুন। র.ণক্ষেত্র রানিনগর (Raninagar), গুণ্ডামির অভিযোগ কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। নিজের গড়েই মিছিলে বাধা পেলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। আজ শুক্রবার ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতিতে স্মারকলিপি জমা দিতে যান কংগ্রেস সাংসদ। আর তখনই বহরমপুরে পুলিশের (Behrampore)সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বহরমপুরের কংগ্রেস সাংসদ। পুলিশি বাধা অগ্রাহ্য করে এগিয়ে যেতে গেলে কংগ্রেসের মিছিল ফের আটকায় পুলিশ। আর তখনই তাঁদের উপর চড়াও হয় ‘হাত’ সমর্থকরা।

কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে থানা, তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে। কংগ্রেস কর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে মারধর করেন বলে জানা যাচ্ছে। ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। আরও ২-৩ জন পুলিশের অবস্থা গুরুতর। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বেই কংগ্রেস সমর্থকরা রানিনগর থানায় কার্যত তাণ্ডব চালায় বলে অভিযোগ, চলে ইটবৃষ্টি-ভাঙচুর। তৃণমূলের পার্টি অফিসেও আগুন লাগানো হয়।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...