Wednesday, June 24, 2026

ভিলেন বৃষ্টি, বাতিল ভারত-পাক মহারণ, ম‍্যাচ হবে ‘রিজার্ভ ডে’ সোমবার

Date:

Share post:

সেই ভিলেন বৃষ্টি। এশিয়া কাপ গ্রুপ পর্বের ম‍্যাচের মতন সুপার ফোরের ভারত-পাক ম‍্যাচও ভেস্তে গেল বৃষ্টির জন‍্য। ম‍্যাচ হবে রিজার্ভ ডে সোমবার। সুপার ফোরের এই ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এই আশঙ্কা করেই ছিল এসিসির। তাই সোমবার রিজার্ভ দিন রাখা হয়েছিল। তেমনটাই হল, আজকের ভেস্তে যাওয়া ম‍্যাচ হবে আবার সোমবার। যেহেতু ওভার কমেনি তাই সোমবার ৫০ ওভারেরই খেলা হবে। অর্থাৎ, ভারত ২৪.১ ওভার থেকে ব্যাটিং শুরু করবে। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং কে এল রাহুল।

রবিবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করে ভারতীয় দল। সৌজন্যে দুই ওপেনার। ৫৬ রান করেন রোহিত শর্মা। আর এই রান করতেই নজির গড়লেন ভারত অধিনায়ক। অপরদিকে ৫৮ রান করেন শুভমন গিল। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি-কে এল রাহুল। ভারতের স্কোর যখন ২ উইকেট হারিয়ে ১৪৭ রান, তখন নামে বৃষ্টি। তখনই প্রবল বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ জোরে বৃষ্টি হয়। ফলে কভারের উপরে জল জমে যায়। বৃষ্টি থামলে সেই জল সরাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের। এরপর বৃষ্টি থামলে কভার সরাতে দেখা যায় মাঠের দু’টি জায়গায় খারাপ অবস্থা। জল দাঁড়িয়ে গিয়েছিল। সেই দু’টি জায়গা নিয়ে খাটতে হয় মাঠকর্মীদের। আম্পায়ারেরা বার বার মাঠ পরিদর্শন করেন। কখন মাঠ খেলার উপযোগি হবে সেই দেখতে। অবশেষে আম্পায়াররা সিদ্ধান্ত নেন রাত ৯টায় খেলা শুরু হলে ৩৪ ওভারের খেলা হবে। তবে এরপরই ফের নামে বৃষ্টি। এরপর ২০ ওভারের খেলা করতে হলে অন্তত রাত ১০টা ৩৭ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হত। আর সেটা সম্ভব না বুঝেই ম‍্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড রোহিতের

 

 

 

 

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...