Wednesday, May 20, 2026

অভিষেকের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, ধূপগুড়িকে মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। মানুষের বহুদিনের চাহিদা পূরণ করতে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ধূপগুড়ি-বানারহাট ও কিছু গ্রামাঞ্চল নিয়ে মহকুমা হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী।

গত ২ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর গলায় জানিয়েছিলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িতে মহকুমা হিসেবে তৈরি করা হবে। রাজনৈতিক মহলের দাবি, অভিষেকের এই মাস্টার-স্ট্রোকেই ধূপগুড়ি জয় সহজ হয়েছে তৃণমূলের। জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি, ধূপগুড়ির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব’, সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মাত্র ২৮ মাস আগে একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ির জেতা আসন হাতছাড়া হয় বিজেপির। ধূপগুড়িতে বিজেপির হারের পিছনে ফ্যাক্টর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা-ঘোষণা? বিজেপির একটি বড় অংশও মনে করছে, শেষলগ্নের প্রচারে ওই একটি প্রতিশ্রুতি তৃণমূলের পালে হাওয়া দিয়েছে।

গত ১০ বছর ধরে পৃথক মহকুমার দাবি জানিয়ে আসছে ধূপগুড়িবাসী। এবার তাঁদের স্বপ্নপূরণ হল। প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তা বাস্তবায়নের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ধূপগুড়ি উপনির্বাচন নয়, এই সিদ্ধান্ত সুদূরপ্রসারী। লোকসভা ভোটে উত্তরবঙ্গে যে প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

 

 

 

 

Related articles

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...

ই-ফার্মেসির বিরুদ্ধে প্রতিবাদে আজ দেশ জুড়ে বন্ধ ওষুধের দোকান, বাংলায় ধর্মঘট ১২ ঘণ্টার

অনলাইন ওষুধ প্ল্যাটফর্ম ও ই-ফার্মেসিগুলোর বাড়বাড়ন্তের প্রতিবাদে বুধবার বেশ জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া কেমিস্টস...

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...