Thursday, May 14, 2026

ছাত্রকে শাসন করায় পরিবারের হাতে বেধড়ক মা*র খেলেন স্কুলের শিক্ষক!

Date:

Share post:

ছাত্রকে শাসন করায় বেধড়ক মার খেলেন স্কুলের শিক্ষক। সোমবার চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুল।ছাত্রকে শাসন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কল্পনাও করেননি ইংরেজির শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস।

ঘটনার সূত্রপাত এক ছাত্রকে কান ধরে ওঠবোস করানো নিয়ে। শিক্ষক বলেন, দশম শ্রেণির ‘বি’ বিভাগের (সেকশন) ইংরেজি ক্লাস চলছিল। ক্লাসে গোলমাল করায় এক ছাত্রকে কান ধরে উঠবোস করিয়েছিলেন ওই ক্লাস টিচার।এরপরই ওই ছাত্রের পরিবারের হাতে প্রহৃত হন সংশ্লিষ্ট শিক্ষকই। স্কুলে ঢুকে ব্যাপক মারধর করা হয় ওই শিক্ষককে। সহশিক্ষকরা বাধা দিতে এগিয়ে আসেন।তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী, এই তান্ডবের হাত থেকে রেহাই পাননি শিক্ষিকারাও।রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। রাতেই ওই শিক্ষক শ্যামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।পুলিশ অভিযুক্তদের দুজনকে গ্রেফতার করেছে।

ইংরেজির শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাসের অভিযোগ, এক ছাত্র ক্লাস চলাকালীন গণ্ডগোল করতে থাকে। অন্যান্য ছাত্রদের অসুবিধা হওয়ায় তারা শিক্ষকের কাছে অভিযোগ জানায়। এরপর শাস্তি স্বরূপ ওই ইংরেজি শিক্ষক তাকে বাড়ি চলে যেতে বলেন। কিন্তু ছাত্রটি বাড়ি না গিয়ে বাইরে দাঁড়িয়েছিল। শেষে প্রসেনজিৎবাবু তাকে ভিতরে ডেকে কানমলা দিয়ে ওঠবোস করতে বলেন। শিক্ষকের কথা মেনে ছেলেটি ওঠবোস করে।এরপরই টিফিন চলাকালীন শিক্ষক রুমে হঠাৎই চড়াও হয় ছাত্রের আত্মীয়-সহ চারজন স্থানীয় বাসিন্দা।তাদের সঙ্গে ছাত্রটিও ছিল। সেই ইংরাজি শিক্ষককে চিনিয়ে দেয়।

এভিযোগ, এরপর প্রসেনজিৎ বিশ্বাস-সহ অন্যান্য শিক্ষকদের উপর চড়াও হয় ছাত্রটির পরিবারের সদস্যরা। বেধড়ক কিল, চড় এবং ঘুসি মারতে থাকে। বাধা দিতে এসে আহত হন শিক্ষকরা। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই মারধরের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পুরো ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত এর বিচার চেয়েছেন।

 

 

 

 

Related articles

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...