Thursday, May 14, 2026

গ্রেফতার নূহ হিং.সার মাথা ও ২ খু.নে অভিযুক্ত গোরক্ষক মনু

Date:

Share post:

বজরং দলের(Bajrang Dal) সদস্য তথা গোরক্ষক মনু মানেসরকে(Manu Manesar) অবশেষে গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। মঙ্গলবার মানেসর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। নূহ-তে হিংসার ঘটনার পাশাপাশি রাজস্থানে ভিওয়ানিতে দুই মুসলিম যুবককে হত্যার ঘটনায় নাম উঠে আসে মনু মানেসরের। সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হয়েছে মনুকে। জানা যাচ্ছে, শীঘ্রই তাঁকে রাজস্থান পুলিশের হাতে তুলে দেবে হরিয়ানা প্রশাসন(Hariyana)।

গত জুলাই মাসে হরিয়ানার নূহ জেলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনায় নাম উঠে আসে মনু মানেসরের। নুহ-এর ঘটনার পাশাপাশি রাজস্থানের ভিওয়ানিতে দুই মুসলিম যুবকের মৃত্যু ঘটনাতেও উঠে আসে মনু মানেসরের নাম। বিজেপি শাসিত হরিয়ানার মনুর বিরুদ্ধে শুরুতে কোনও পদক্ষেপ না নেওয়া হলেও, প্রবল চাপের মুখে পড়ে সাম্প্রদায়িক হিংসার অন্যতম নায়ক মনুর বিরুদ্ধে তৎপর হয় পুলিশ। হরিয়ানা পুলিশের দাবি, গত ৭ মাস ধরে মনু মানেসরের খোঁজে শুরু হয়েছিল তল্লাশি। অবশেষে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, গ্রেফতারির পর মনু মানেসরকে রাজস্থান পুলিশের হাতে তুলে দেবে হরিয়ানা প্রশাসন। ভিওয়ানির ঘটনার জেরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মনু মানেসরের গ্রেফতারির যে ভিডিয়োটি প্রকাশ্যে আসে, সেখানে দেখা যায়, সাধারণ পোশাক পরে পুলিশ মনু মানেসরের পিছু নেয়। এরপর সুযোগ বুঝে গ্রেফতার করা হয় তাঁকে।

উল্লেখ্য, মনু মানেসার বজরং দলের একজন বিশিষ্ট নেতার পাশাপাশি হরিয়ানার গুরুগ্রাম প্রশাসনের টাস্ক ফোর্সের বিশেষ গরু সুরক্ষা দলের সদস্য হিসেবে পরিচিত। রাজস্থানে দুইজন মুসলিম ব্যক্তিকে হত্যা সংক্রান্ত মামলায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে মনুর নাম।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...