Wednesday, June 24, 2026

পরকীয়ার জেরে বান্ধবীকে খু*নের অভি*যোগ সেনা আধিকারিকের বিরু*দ্ধে!

Date:

Share post:

পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন উত্তরাখণ্ডের রমেন্দু উপাধ্যায় (Ramendu Upadhyay)নামে এক লেফটেন্যান্ট কর্নেল (Lieutenant)। শ্রেয়া শর্মা (Shreya Sharma)নামে এক বান্ধবীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়িয়েছিলেন তিনি। তিন বছর পর বিয়ের জন্য চাপ দিতেই বান্ধবীকে খুন করার অভিযোগ উঠল সেনা (Indian Army) আধিকারিকের বিরুদ্ধে।

পুলিশ বলছে মৃতা নেপালের নাগরিক। তিনি শিলিগুড়িতে থাকতেন। এক ডান্স বারে সেনা আধিকারিকের সঙ্গে আলাপ এবং সেখান থেকে প্রেম। বেশ কয়েকদিন আগে দেরাদুনে বদলি হয়ে যান রমেন্দু। তাঁর সঙ্গে শিলিগুড়ি ছেড়ে দেরাদুনে চলে আসেন শ্রেয়াও। একটি ফ্ল্যাট ভাড়া করে শ্রেয়ার থাকার ব্যবস্থা করেন অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল। প্রায় তিন বছর ধরে চলা প্রেমের সম্পর্কে বারবার বিয়ের কথা বলছিলেন প্রেমিকা । কিন্তু সেনা আধিকারিক আগে থেকেই বিবাহিত হওয়ায় এই সম্পর্কে তিনি কিছুতেই বিয়ের প্রতিশ্রুতি দিতে পারছিলেন না। অথচ বান্ধবী চাপ দিচ্ছিলেন। তাই লেফটেন্যান্ট কর্নেল শ্রেয়াকে খুনের ছক কষেন। নাইট ক্লাব থেকে মদ্যপান করিয়ে লং ড্রাইভে নিয়ে গিয়ে মাথায় হাতুড়ি দিয়ে মেরে শ্রেয়াকে খুন করেন সেনা আধিকারিক। দেরাদুন পুলিশ (Dehradun Police)ঘটনার তদন্তে নেমে রমেন্দু উপাধ্যায়কে আটক করেছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...