Sunday, May 17, 2026

ক.রোনার পর এবার নি.পা ভা.ইরাস আতঙ্ক! কেরলে মৃ.ত ২

Date:

Share post:

ফের কেরলে মাথাচাড়া দিচ্ছে নিপা ভাইরাস। কোঝিকোড়ে দুই ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আর তার থেকেই ছড়িয়েছে আতঙ্ক। মৃতদের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করার পরেই বাকি যারা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁদের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই নিপা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে কেরল সরকার।

জানা গিয়েছে, বর্তমানে অজানা জ্বরে আক্রান্ত হয়ে কোঝিকোড়ের বেসরকারি হাসপাতালে আরও চারজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৩জনই শিশু। সকলেরই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে তাঁদের ওপর নজরদারি চালাচ্ছে। এর আগেও কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছিল ২০১৮ এবং ২০২১ সালে। ২০১৮ সালে নিপা ভাইরাসের জেরে প্রাণ গিয়েছিল ২৩ জনের। ২০২১ সালে এই ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৮ জনের।

জর মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলা ব্যথা, ঝিমুনি ভাব এবং শ্বাসকষ্টের মতো আরও একাধিক উপসর্গ রয়েছে নিপা ভাইরাসের আক্রান্তদের। এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কোঝিকোড়ে কন্ট্রোল রুম খুলেছে কেরল সরকার। এহেন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেরলবাসীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

আরও পড়ুন- করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, সেপ্টেম্বরে টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...