Friday, April 24, 2026

প্রয়াত বর্ষীয়ান কৌতুকাভিনেতা সতিন্দর কুমার খোসলা, শো.কস্তব্ধ বলিউড

Date:

Share post:

মঞ্চ থেকে রুপোলি পর্দা সর্বত্র তাঁর অনায়াস বিচরণ ছিল। সত্তর এবং আশির দশকে বলিউডের (Bollywood ) একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কৌতুকাভিনেতা হিসাবে মায়ানগরীতে এক আলাদা পরিচয় তৈরি করেছিলেন সতিন্দর কুমার খোসলা(Satindar Kumar Khosla)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কাজ থেকে দূরে ছিলেন।হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ৮৪ বছর বয়সী ‘শোলে’ খ্যাত অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।

‘মেরা নাম জোকার ‘ থেকে ‘শোলে’ , রাজ কাপুর থেকে অমিতাভ বচ্চন সকলের মাঝে নিজের পরিচিতি তৈরি করেছিলেন। মনোজ কুমারের ‘উপকার’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’-র মতো ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর কাজ। অমিতাভের সঙ্গে ‘ ইয়ারানা ‘ সিনেমাতেও কাজ করেছেন। কৌতুকাভিনয়ে দক্ষতার জন্য মঞ্চে ‘বীরবল’ নামে জনপ্রিয় হয়েছিলেন। শারীরিক অসুস্থ মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন সতিন্দর। সেখানেই মারা যান প্রবীণ অভিনেতা। বুধবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অন্যান্য অভিনেতারা।

Related articles

আমার মা-কে রক্ত দিয়ে বাঁচিয়েছিল: ফিরহাদের প্রচারে সম্প্রীতির উদাহরণ তুলে ধরলেন মমতা

বাংলায় ধর্ম-জাত-পাতের ভেদাভেদ যে কোনও দিনও নেই বারেবারে তা প্রমাণিত হয়েছে। বাংলার শান্তিপ্রিয় মানুষ কীভাবে বিপদে একের অন্যের...

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...

কমিশনের ‘নিয়ম’ উড়ে গেল হাই কোর্টে: ১২ ঘণ্টার বিধিনিষেধ বাইক চালানোয়

বাংলার নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তুঘলকি শাসন জারি করার পথে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে...

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...