Thursday, May 14, 2026

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাক? র.ণকৌশল সাজাচ্ছে শ্রীলঙ্কা 

Date:

Share post:

৪১ রানে লঙ্কানদের পরাজিত করে ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে টিম ইন্ডিয়া। কিন্তু প্রশ্ন একটা প্রতিপক্ষ কে হবে? সুপার সানডে- তে চির প্রতিদ্বন্দ্বীর লড়াই নাকি ২০১১ এর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের স্মৃতি ফিরবে? উত্তর জানতে আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা।

ব্যাক টু ব্যাক জয়ে আপতিত স্বস্তিতে নীল জার্সির মালিকরা। কিন্তু রবিবারে ভারতের বিরুদ্ধে নিজেদের হারের প্রতিশোধ মরিয়া শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই দলই। আগামিকাল শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের খেলাই যেন সেমিফাইনাল। ভারতের একটা ম্যাচ খেলা বাকি, প্রতিপক্ষ বাংলাদেশ। যদিও সেই ম্যাচের ফল এই টুর্নামেন্টে প্রভাব ফেলবে না। এই মুহূর্তে এশিয়া কাপের পয়েন্ট তালিকায় এখন সবার উপর ভারত। দুই ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। তৃতীয় স্থানে পাকিস্তান। দু’দলের দু’ম্যাচ খেলে পয়েন্ট ২। কিন্তু নেট রান রেটে আবার এগিয়ে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার যে দল জিতবে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর যদি ম্যাচ ভেস্তে যায় তা হলে নেট রান রেট ভাল থাকায় শ্রীলঙ্কা ফাইনালে উঠবে। ভারতের কাছে ২২৮ রানের বিশাল হারে পাকিস্তানের নেট রান রেটে ধাক্কা লেগেছে। সব থেকে খারাপ রান রেট তাদের। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের জেতা ছাড়া অন্য কোনও উপায় নেই।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...