Saturday, April 4, 2026

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! ফের চলতি বছরে প্রাথমিকের টেট, ঘোষণা পর্ষদের

Date:

Share post:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ১০ ডিসেম্বর হবে চলতি বছরের প্রাথমিকের টেট (Primary TET)। বুধবার, সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এদিনই পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

NCTE গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট (Primary TET) নিতে হবে। গত বছর ১১ ডিসেম্বর টেট হয়। পাঁচ বছর পরে সেই পরীক্ষার আয়োজন করে পর্ষদ। তবে, সেই নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার (Exam) প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। এ বছরেও ডিসেম্বরেই হবে টেট।

  • ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।
  • দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে।
  • ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
  • বৃহস্পতিবার সন্ধে ৭টার পরে পর্ষদের ওয়েবসাইটেই মিলবে ফর্ম।

গতবার বিএড পাশরাও প্রাথমিক টেটে বসতে পেরেছিলেন। কিন্তু তারপর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে, এবার তাঁরা টেট দিতে পারবেন না। শুধুমাত্র ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরাই এবার পরীক্ষায় বসতে পারবেন। তিন সপ্তাহ সময় থাকবে প্রার্থীদের কাছে। তা ছাড়া, গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও নতুন করে এ বছর ফর্ম পূরণ করতে পারবেন বলে জানান পর্ষদ সভাপতি। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: উৎসবের মরশুমে ছুটি নেই বিদ্যুৎ দফতরের ৭০ হাজার কর্মীর!

গৌতম পাল জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয়। তাঁর আরও সংযোজন, “প্রার্থীদের কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি৷ আশা করছি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পেয়ে যাব। কারপরই আমরা নিয়োগ করতে পারব।”

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...