Thursday, May 14, 2026

‘এবি ঝুকেগা নেহি’! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ, পুষ্পা স্টাইলে অভিষেকের পাশে অনুরাগীরা  

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগেই ফের বুধবার ইন্ডিয়া জোটের (INDIA) বৈঠক থাকা সত্ত্বেও ‘প্রতিহিংসার রাজনীতি’ চরিতার্থ করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। তবে এদিন দিল্লিতে শরদ পাওয়ারের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দিয়েই ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজির হন অভিষেক। তবে তিনি মনে করলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়ে অন্য দিন স্থির করতে পারতেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সেটা তিনি করেননি। নির্ধারিত সময়েই যদি দফতরে যান তিনি।

এমন অবস্থায় বুধবার #ABJhukegaNehi সোশ্যাল মিডিয়ায় ১ নম্বরে ট্রেন্ডিং Hashtag। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও একাধিকবার বলেছিলেন, ‘শেষ দেখে ছাড়ব।’ এই ঘটনার পরেই তাঁকে পুষ্পার সঙ্গে তুলনা করতে শুরু করেন অনুরাগীরা। গত বছর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা। এই ছবির সুপারহিট ডায়ালগ- ‘ম্যায় ঝুকেগা নেহি।’ অভিষেকের সঙ্গে পুষ্পার তুলনা টেনেই এদিন রাজনৈতিক সমর্থকরা পোস্ট করতে থাকেন।

উল্লেখ্য, দেশে বিজেপির নেতিবাচক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অভিষেক। প্রতিনিয়ত মোদি-শাহের উদ্দেশে চ্যালেঞ্জ করছেন তিনি। তবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে সর্বভারতীয় স্তরে গুরুদায়িত্ব এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের ওপর। ইন্ডিয়া জোটের সিংহভাগ দায়িত্ব মুখ্যমন্ত্রী অভিষেককে দিয়েছেন। আর আজ সেই জোটের বৈঠকেই যোগ দিতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যে ইডির ডাকে আর যাই হোক, ভয় পান না তা আরও একবার প্রমাণ করে দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

 

 

 

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...