Monday, June 15, 2026

অনন্তনাগে জ.ঙ্গিদের গু.লিতে শহিদ বীর সেনাদের শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জঙ্গিদের গুলিতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে শহিদ সেনাকর্তাদের প্রতি শোকজ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুদূর স্পেন থেকে এক্স হ্যান্ডলে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে আমাদের সাহসী বীরদের মৃত্যুতে আমির গভীর শোকাহত। শহিদদের পরিবার এবং প্রিয়জনের প্রতি আমার সমবেদনা রইল। আমাদের সাহসী যোদ্ধাদের আত্মার চির শান্তি কামনা করি। দেশকে রক্ষা করার জন্য তাঁদের এই আত্মবলিদান ভোলার নয়।’

গোপন সূত্রে ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল ইউনিটের দুই আধিকারিকের কাছে অনন্তনাগের গভীর জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল। জঙ্গি নিকেশের লক্ষ্যে যৌথ বাহিনী অপারেশন শুরু করে। নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক। ছিলেন কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হুমায়ুন মুজামিল ভাট। গুলির লড়াইয়ে শহিদ হন তিনজনেই। শোকস্তব্ধ তিন শহিদের পরিবার। সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও জম্মু কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং ঘটনা স্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন।

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...