Wednesday, May 20, 2026

যোগীরাজ্যে জুভেনাইল হোম যেন নির্যা.তনের আঁতুড়ঘর, ভ.য়ঙ্কর ভিডিও ভাইরাল

Date:

Share post:

নাবালিকাদের স্বার্থে তৈরি সরকারি জুভেনাইল হোম(Juvenile Home) যেন নির্যাতনের আঁতুড়ঘর। যোগী রাজ্য আগ্রার এক জুভেনাইল হোমের যে ভিডিও প্রকাশ্যে এল তা দেখলে রীতিমতো আঁতকে উঠতে হয়। ভিডিওতে দেখা যাচ্ছে এক নাবালিকাকে বেলাগাম চড় থাপ্পড় মারছেন শিশুদের নিরাপত্তার দায়িত্বে এক মহিলা, পাশাপাশি আর এক নাবালিকার হাতে-পায় দড়ি বেঁধে ফেলে রাখা হয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর ওই আধিকারিকের শাস্তির দাবি উঠেছে। প্রশ্ন উঠছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে(Uttar Pradesh) শিশুদের নিরাপত্তা নিয়েও।

আগ্রার এই জুভেনাইল হোমে কিছুদিন আগেই এক নাবালিকা আত্মহত্যার চেষ্টা করে। সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। এরপর সিসিটিভি ফুটেজের এই ভিডিও স্পষ্ট করে দিচ্ছে কেন এই ধরণের ঘটনা বারবার ঘটছে জুভেনাইল হোমে। ভাইরাল হওয়া ওই ফুটেজে দেখা যাচ্ছে, হোমের দায়িত্বে থাকা সরকারি মহিলা আধিকারিক জুতো দিয়ে এলোপাথাড়ি মারছে খাটে শুয়ে থাকা এক নাবালিকাকে। পাশে আর একটি খাটে শুয়ে রয়েছে কয়েকজন নাবালিকা, তাদের একজনকে একইরকম গালিগালাজ ও চড় মারা হচ্ছে। সেখানেই দেখা যাচ্ছে, ৭ বছরের এক শিশুর হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে খাটের উপর। এই ঘটনা যখন ঘটছে তখন পাশে দাঁড়িয়ে কোনও প্রতিবাদ না করে গোটা বিষয়টি দেখছেন অপর এক মহিলা।

ঘটনা প্রকাশ্যে আসার পর আগ্রার ডিভিশন কমিশনার ঋতু মহেশ্বরী বলেন, “অভিযুক্ত ওই মহিলা আধিকারিকের নাম পুনম পাল। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর অভিযুক্ত ওই মহিলাকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জেলা শাসকের তরফে কড়া নির্দেশ এসেছে আমাদের কাছে ওই মহিলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।” যদিও অভিযুক্ত আধিকারিক পুনম পালের এহেন কর্মকাণ্ড এই প্রথমবার নয়, এর আগে প্রয়াগরাজে এমনই এক জুভেনাইল হোমের দায়িত্বে ছিলেন তিনি সেখানেও নাবালিকাদের উপর একইরকম নির্যাতনের অভিযোগ উঠেছিল ওই আধিকারিকের বিরুদ্ধে।

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...