Wednesday, June 24, 2026

নেতৃত্বে সুনীল, ঘোষণা হয়ে গেল আসন্ন এশিয়ান গেমসের জন‍্য ভারতীয় ফুটবল দল

Date:

Share post:

ঘোষণা হয়ে গিয়েছে আসন্ন এশিয়ান গেমসের জন‍্য ভারতীয় ফুটবল দল। দলকে নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী। সুনীল ছাড়া দলে সিনিয়র আর কোন ফুটবলার নেই। এশিয়ান গেমসে প্রতিটি দেশকে অনুর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে দল গড়তে হয়। তিন জন সিনিয়র ফুটবলারকে রাখা যায়। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই প্রতিযোগিতার জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে সুনীল ছেত্রী ছাড়াও বেশ কিছু তারকা ফুটবলার রয়েছেন। গুরমিত সিং, ধীরাজ সিং, রাহুল কেপি, সুমিত রাঠি, রোহিত দানু, রহিম আলি সহ একাধিক প্রতিভাবান ফুটবলার এই দলে সুযোগ পেয়েছেন। এশিয়ান গেমসের প্রস্তুতি শিবিরের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে আইএসএলের ক্লাবগুলির বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে। আর তার মধ্যেই দল ঘোষণা হয়ে গেল। বুধবার সন্ধ্যায় এশিয়ান গেমসের জন্য ১৭ জন ফুটবলারের নাম জানিয়ে দেওয়া হল এআইএফএফ-এর পক্ষ থেকে। এশিয়ান গেমসে নেতৃত্ব দেবেন সুনীলই। রক্ষণে সন্দেশ ঝিঙ্গান এবং গোলে গুরপ্রীত সিং সান্ধুর মতো অভিজ্ঞ ফুটবলারদের রাখার কথা শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের বাদ দিয়েই দল ঘোষণা করে টিম ইন্ডিয়া।

একনজরে ভারতীয় দল: গুরমিত সিং, ধীরাজ সিং মইরাংথেম, সুমিত রাঠি, নরেন্দর গ্যালোট, অমরজিত সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রবি অঞ্জুকন্দন, আয়ুষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানি, রহিম আলি, ভিঞ্চি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।

আরও পড়ুন:লক্ষ্মীবারে লগ্নি টানার লক্ষ্যে বৈঠক, মাদ্রিদে হাজির মমতা-সৌরভ

 

 

 

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...