Monday, May 25, 2026

‘জওয়ান’-কে ঢাল করতে গিয়ে ‘গোল ‘ খেতে হল বিজেপিকেই

Date:

Share post:

‘জওয়ান’ (Jawan) জ্বরে ভুগছে গোটা দেশ। সিনেমার মাধ্যমে দেশের রাজনীতি নিয়ে যেভাবে গুরুত্বপূর্ণ বার্তা অবলীলায় দিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan) তাতে মুগ্ধ তাঁর ফ্যানেরা। এভাবে রাজনৈতিক সচেতন ভূমিকায় শাহরুখ খানকে এর আগে দেখা যায়নি। সিনেমার মধ্য দিয়েই মরচে ধরা সিস্টেমের দিকে আঙুল তুলেছেন। কৃষক আত্মহত্যা থেকে শুরু করে স্বাস্থ্যের অব্যবস্থা, শিল্পপতিদের স্ক্যাম থেকে শুরু করে ভোপাল গ্যাস দুর্ঘটনা- যেন দেশের জ্বলন্ত ইসুকে ২ ঘণ্টা ৪৬ মিনিট ধরে বড় পর্দায় আরও জ্বলজ্বল করে দেখিয়েছে। এবার এই সিনেমাকে ঢাল হিসেবে ব্যবহার করতে গেছিল বিজেপি (BJP)। কিন্তু উল্টে আত্মঘাতী গোল খাওয়ার মত হয়ে গেল ব্যাপারটা।

শাহরুখ খানের সঙ্গে বিজেপির সম্পর্ক খুব বেশি মধুর নয়, তবে আবার খারাপও নয়। এটাও ঠিক যে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে কিং খান নিজেকে কখনোই জড়াননি। তাই খুব স্বাভাবিকভাবেই সিনেমাতে শাহরুখের মনোলগ সকলে দৃষ্টি আকর্ষণ করেছে। ‘জওয়ান’ (Jawan) সিনেমার সংলাপে যখন কিং ভক্তদের অনেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ খুঁজে পেয়েছেন, তখন শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র (BJP spokesperson) গৌরব ভাটিয়ার মন্তব্য, “‘জওয়ান’ আসলে কংগ্রেস আমলের দুর্নীতিকেই তুলে ধরেছে।” বিজেপি তরকে বলা হয়েছে ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস আমলে দেশে যা যা দূর্নীতি হয়েছে তা শাহরুখ খান তুলে ধরেছেন। মোদি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এসব নাকি দেশ থেকে বিদায় নিয়েছে বলেই মত বিজেপির মুখপাত্রের। ‘জওয়ান’ ছবির সংলাপকে হাতিয়ার করেও কংগ্রেসকে বিঁধেছেন বিজেপির মুখপাত্র। তিনি বলছেন কংগ্রেস আমলে কৃষক মৃত্যুর সংখ্যা বেশি। গৌরব ভাটিয়ার দাবি, এই ছবি দর্শকদের ইউপিএ সরকারের ভয়ানক দুর্নীতির কথাই মনে করিয়ে দিয়েছে। কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি থেকে 2G কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি এই সমস্ত দুর্নীতি হয়েছে কংগ্রেস জমানার সেকেন্ড ইনিংসে।

কিন্তু এভাবে বিজেপির তরফ থেকে আগ বাড়িয়ে এই নিয়ে মন্তব্য করাকে রাজনৈতিক বিশ্লেষকরা ভাল চোখে দেখছেন না। অনেকেই বলছেন ‘ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি’ র মতো হল ব্যাপারটা। শাহরুখ তো তাঁর সিনেমায় কোনও দলের নাম নেননি। তাহলে এই সব মন্তব্য করে আত্মঘাতী গোল খাওয়ার মত ঘটনা ঘটিয়ে ফেললেন নাকি বিজেপি নেতৃত্ব?

Related articles

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...