Saturday, June 6, 2026

বিশ্বকাপে চ‍্যাম্পিয়ন হওয়ার অন‍্যতম দাবিদার ভারত, নিজের দেশকে রাখলেনই না প্রাক্তন এই লঙ্কান ক্রিকেটার

Date:

Share post:

অক্টোবরেই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু মেগা এই টুর্নামেন্ট। আর দেশের মাটিতে বিশ্বকাপ জেতার অন‍্যতম দাবিদার ভারত। এমনটাই জানালেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরণ। পাশাপাশি আরও তিনটি দেশের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে বলে মনে করছেন তিনি। তবে সেই তালিকায় রাখেননি নিজের দেশকেই।

এই নিয়ে এদিন এক সাক্ষাৎকারের মুরলীধরণ বলেন,” এবারের বিশ্বকাপ জেতার সব থেকে বড় দাবিদার ভারত। তার সব থেকে বড় কারণ ওরা নিজেদের দেশে খেলছে। প্রতি ম্যাচে হাজার হাজার সমর্থক ওদের জন্য গলা ফাটাবে। তাছাড়া ভারত খুব শক্তিশালী দল। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়াও খুব ভাল দল। আরও দুটো দলকে নিয়ে আমি আশাবাদী। ইংল্যান্ড এবং পাকিস্তান। ওদের দলও খুব ভাল। এই চারটে দলের বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে।”

শ্রীলঙ্কাকে কেন সেরা চারে রাখেননি তার যুক্তি অবশ‍্য দিয়েছেন মুরলীধরণ। এই নিয়ে প্রাক্তন লঙ্কান ক্রিকেটার বলেন,”শ্রীলঙ্কা দল নতুন করে তৈরি হচ্ছে। অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। কিন্তু ওরা নতুন। বিশ্বকাপের মতো মঞ্চে চাপ সামলে খেলা সহজ নয়। আমি আশা করি শ্রীলঙ্কা ভাল খেলবে। ওরা যদি সেমিফাইনালে উঠতে পারে তা হলেই শ্রীলঙ্কা ক্রিকেটের সাফল্য।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে ঘোষিত ভারতীয় দল নিয়ে খুশি নন সুনীল

 

 

 

 

 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...