Monday, May 25, 2026

আদালতের নির্দেশ অমান্য! ‘শা.স্তি’ দিয়েও নির্দেশ প্রত্যাহার বিচারপতির

Date:

Share post:

আদালতের নির্দেশ না মানার শাস্তি ধার্য করেও নির্দেশ প্রত্যাহার। কেন? আসলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে (Deputy Secretary, Board of Primary Education) আজ জরিমানা করে আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)মামলার শুনানিতে বলেন, তিন মাস হয়ে গেল কিন্তু আদালতের নির্দেশ কার্যকর হল না । ২০১৪ সালের প্রাথমিকের টেট (TET)পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। পরে আদালত ওই প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর এক পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হয়ে জানান, তিনি পাননি। যে কারণে তিনি টেট উত্তীর্ণ হতে পারেননি বলে অভিযোগ করেন পরীক্ষার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)বেঞ্চ নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওই পরীক্ষার্থীর নথি যাচাই করে ওই নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু শুক্রবার মামলার শুনানিতে দেখা যায় আদালতের নির্দেশ মানা হয়নি। এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হন বিচারপতি। এরপরই জরিমানার আদেশ দেন তিনি। পরে যদিও পর্ষদের আইনজীবীর আর্জি মেনে জরিমানার নির্দেশ এবং পর্যবেক্ষণ প্রত্যাহার করে নেন বিচারপতি।

এত মাস কেটে গেলেও কেন উচ্চ আদালতের নিয়ম কার্যকরী হয় না সেই নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন এই দায়িত্ব পালনে কেউ অক্ষম হলে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বা তাঁর বিরুদ্ধে অন্য পদক্ষেপ নেওয়া উচিত। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেন বলে আদালত সূত্রে খবর।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...