Wednesday, June 17, 2026

কেন বন্ধ ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ? মুখ খুললেন শুক্লা

Date:

Share post:

চলছে এশিয়া। এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। তবে চলতি এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। বিশ্বকাপেও মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। আইসিসির ইভেন্টে এই দুই দেশ মুখোমুখি হলেও, দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ খেলা। মনে করা হয় দুই দেশের সরকারের খারাপ সম্পর্কের জোরেই এই সিদ্ধান্ত। এই নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটার সরব হয়েছেন। তাদের কথা অনুযায়ী আইসিসি টুর্নামেন্টগুলি ছাড়া রোহিত-বাবরদের ম্যাচ হওয়া উচিত। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা।

এই এদিন এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন,” আমরা বেশ কয়েক বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলিনি। এক্ষেত্রে আমাদের কাছে নীতি খুব স্পষ্ট। ভারত সরকার আমাদের তাদের বিরুদ্ধে খেলার ছাড়পত্র না দিলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলব না। এটা আমাদের হাতে নেই। সুতরাং এই নিয়ে বিসিসিআই একা কোনও সিদ্ধান্ত নিতে পারে না।”

২০১৩ সালের পর থেকে ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ করে দেয়। তবে আইসিসির প্রতিযোগিতায় মুখোমুখি হয় ভারত-পাক। চলতি এশিয়া কাপেও তার অন্যথা হয়নি। আগামী মাস থেকে ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হবে।

আরও পড়ুন:বিশ্বকাপে চ‍্যাম্পিয়ন হওয়ার অন‍্যতম দাবিদার ভারত, নিজের দেশকে রাখলেনই না প্রাক্তন এই লঙ্কান ক্রিকেটার

 

 

 

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...