Thursday, June 18, 2026

বিশ্ববিদ্যালয়গুলির জন্য কড়া ‘অ্যাডভাইজারি’ জারি উচ্চশিক্ষা দফতরের  

Date:

Share post:

এবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনও বিষয়ে ডিগ্রি কোর্স চালু করতে গেলে উচ্চশিক্ষা দফতরের আগাম অনুমোদন নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলির (University) জন্য কড়া ‘অ্যাডভাইজারি’ জারি করল রাজ্য। উচ্চশিক্ষা দফতরের ছাড়পত্র ছাড়া ডিগ্রি কোর্স চালু করা যাবে না। জানাল রাজ্যের উচ্চশিক্ষা দফতর।

কী রয়েছে নির্দেশিকায়?

যারা ডিগ্রি কোর্স চালু করার পক্ষে উপযুক্ত নয়, তারাও কোর্সের অনুমোদন পেয়ে যেতে পারে। সেই কারণে এই ছাড়পত্র জরুরি। কারণ, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলির কাছে আবেদন করছে যাদের সেই পরিকাঠামো নেই। বিষয়টি নজরে এসেছে উচ্চশিক্ষা দফতরের। সেই কারণে বিশ্ববিদ্যালয়গুলিকে এই নির্দেশ দেওয়া হচ্ছে। NOC দেওয়ার আগে উচ্চশিক্ষা দফতরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।

নির্দেশিকায় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (University) কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা দফতরের নিয়ম না মেনে ডিগ্রি কোর্স চালুর অনুমোদন দিয়ে দিচ্ছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে  সতর্কবার্তা  দেওয়া হয়েছে।

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...