Friday, April 24, 2026

ধোপে টিকল না আর্জি! ফের খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন

Date:

Share post:

কারও জন্য বিশেষ সুযোগসুবিধা দেবে না আদালত। শুক্রবার নিয়োগকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের শুনানি চলাকালীন একথা সাফ জানিয়ে দিলেন আলিপুর বিশেষ আদালতের (Alipore Special Court) বিচারক। এদিনই পার্থর জামিনের শুনানির জন্য তারিখ চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। আর সেই আর্জি খারিজ করে দিলেন বিচারক। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর।

শুক্রবার আলিপুরের বিশেষ আদালতে নিয়োগকাণ্ডের শুনানি ছিল। সেখানে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে জামিনের আবেদন করে পার্থর আইনজীবী শুনানির জন্য তারিখ চান। আর তার পরিপ্রেক্ষিতেই এদিন বিচারক স্পষ্ট বলেন, আদালত কাউকে বিশেষ সুবিধা দেবে না। যে রকম যা তারিখ নির্ধারিত হয়ে রয়েছে, সেই মতোই শুনানি হবে। এর আগে ৮ সেপ্টেম্বর শুনানিতে পার্থের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। তবে আদলত তা খারিজ করে দেয়। তবে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ই নন, শুক্রবার আদালতে হাজির করানো হয় নিয়োগকাণ্ডে অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা অশোক সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এজেন্ট চন্দন মণ্ডলকেও। পাশাপাশি এদিন ভার্চুয়ালি শুনানিতে হাজির ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হা।

এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সুবীরেশ, শান্তিপ্রসাদের জামিনের হয়েও সওয়াল করেন তাঁদের আইনজীবীরা। তাঁদের মক্কেলদের জামিনের আর্জিও এদিন নাকচ করে দেয় আদালত।

 

 

 

 

 

Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...