Friday, May 15, 2026

মাদ্রিদ থেকে ট্রেনে এবার বার্সিলোনায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

 

মাদ্রিদ:মাদ্রিদের মন জয় করে বার্সিলোনার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সফর ট্রেনে।

বুধবার মাদ্রিদের মাটিতে পা দেওয়ার পর টানা তিন দিন চলেছে লগ্নি কর্মসূচি। ক্রীড়াক্ষেত্র থেকে শিল্পক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে একাধিক কর্মসূচি, একাধিক মউ স্বাক্ষর। স্থানীয় ভারতীয়দের প্রবল আগ্রহ মুখ্যমন্ত্রীকে ঘিরে। তাদের আগ্রহও মিটিয়েছেন। শিল্পসফরে ভারতীয় ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি এবং বাংলার হয়ে ঝোড়ো ব্যাটিংও মনে রাখার মতো। সফল শিল্পসফর।

আরও পড়ুনঃ রিয়াল মাদ্রিদ থেকে বেরিয়ে সৌরভকে ফুটবল কিনে দিলেন মুখ্যমন্ত্রী, দিদির উপহারে খুশি দাদা

এবার ডেস্টিনেশন বার্সিলোনা। টিম মুখ্যমন্ত্রী যাচ্ছে ট্রেনে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স ট্রেনের একটি কামরাই সংরক্ষণ করে নিয়েছে। মাদ্রিদের স্থানীয় সময় ১২.৩০ নাগাদ ছাড়বে ট্রেন। ঘন্টা তিনেকের সফর। বার্সিলোনায় রয়েছে একাধিক কর্মসূচি। ফলে সোমবার থেকে ফের টানা শিল্পকর্মসূচি। মাদ্রিদে সফল সফরে একজনের নাম করতেই হয়, তিনি ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক। আন্তরিকভাবে সাহায্য করেছেন তিনি।

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...