Wednesday, May 13, 2026

ময়লার স্তূপের মধ্যে বো*মা!আত*ঙ্ক ছড়াল হরিদেবপুরে, এলাকায় বম্ব স্কোয়াড

Date:

Share post:

ফের শহরে বোমাতঙ্ক! ময়লার স্তূপ থেকে বোমা আকৃতির জিনিস দেখতেই আতঙ্কিত হয়ে পড়েন সাফাই কর্মী। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও বম্ব স্কোয়াড। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিদেবপুর এলাকার ব্যানার্জিপাড়ায়। আপাতত গোটা এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ আজ এশিয়া কাপ ফাইনাল, মহারণে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা
রবিবার সকালে হরিদেবপুর থানা এলাকার ব্যানার্জিপাড়ায় একটি ময়লার স্তূপ পরিষ্কার করতে গিয়ে বোমার মতো দেখতে কয়েকটি জিনিস দেখেন পুরসভার কর্মীরা।তবে সেগুলি বোমাই কি না,তা নিয়ে নিশ্চিত নয় পুলিশ। এই বিষয়ে নিশ্চিত হতে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। আপাতত সেখানে পৌঁছে অনুসন্ধান চালাচ্ছেন স্কোয়াডের কর্মীরা। আনা হয়েছে পুলিশ কুকুরও। চলছে নমুনা সংগ্রহ। আশপাশে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...