Saturday, May 16, 2026

মাত্র সাত ম্যাচে ৪৪ কার্ড!ইংলিশ প্রিমিয়ার লিগে নয়া রেকর্ড

Date:

Share post:

মাত্র সাত ম্যাচে ৪৪ কার্ড!রেকর্ড গড়লেন রেফারিরা।ইংলিশ প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচের দিনেই এই রেকর্ড তৈরি হল। রেফারিদের বাঁশি যেন থামছিলই না। ফাউলের ছড়াছড়ি ছিল, তাই ছিল কার্ডেরও ছড়াছড়ি। সব মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার সাতটি ম্যাচ ছিল। এই সাত ম্যাচে ৪৪টি হলুদ কার্ড দেখিয়েছেন রেফারিরা।ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক দিনে এত কার্ড এর আগে দেখানোর রেকর্ড নেই। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে এক দিনে সর্বোচ্চ ৪৩টি কার্ড দেখিয়েছেন রেফারিরা। সেটিও ২৫ বছর আগের ঘটনা। ইংলিশ প্রিমিয়ার লিগে এক দিনে সর্বশেষ ৪৩টি কার্ড রেফারিরা দেখিয়েছিলেন ১৯৯৮ সালের ২২ অগাস্ট।

শুক্রবার সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখানো হয়েছে টটেনহাম-শেফিল্ড ইউনাইটেডের ম্যাচে। ম্যাচটিতে রেফারি পিটার বাঙ্কস ১৩টি হলুদ কার্ড দেখিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে সবচেয়ে বেশি কার্ড দেখানোর রেকর্ড এটাই। টটেনহাম-শেফিল্ডের পর গতকাল দ্বিতীয় সর্বোচ্চ ৮টি হলুদ কার্ড দেখানো হয়েছে অ্যাস্টন ভিলা-ক্রিস্টাল প্যালেস ম্যাচে। দুটি ম্যাচেই শেষ বাঁশি বেজেছে ১০৫ মিনিটে গিয়ে। শেফিল্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও টটেনহাম জিতেছে অতিরিক্ত সময়ের দুই গোলে।

অ্যাস্টন ভিলা-ক্রিস্টাল প্যালেসের ম্যাচটির ছবিও একই। ঘরের মাঠে ৪৭ মিনিটে পিছিয়ে পড়া অ্যাস্টন ভিলা ম্যাচে সমতায় ফেরে ৮৭ মিনিটে। এরপর যোগ করা সময়ের অষ্টম ও একাদশ মিনিটের ২ গোলে তারা মাঠ ছাড়ে ৩-১ ব্যবধানের জয় নিয়ে।

 

 

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...