Sunday, May 17, 2026

যুবতীর শ্লী*লতাহানির চেষ্টা, হা*তুড়ে ডাক্তারের কুকী*র্তি ফাঁ*স

Date:

Share post:

বনগাঁর গাইঘাটা (Gaighata, Bongaon)এলাকায় দীর্ঘদিন ধরে হাতুড়ে চিকিৎসা করছিলেন এক প্রভাবশালী চিকিৎসক। নিজের ফাঁকা চেম্বারে জ্বরে আক্রান্ত এক যুবতীর শ্রীলতাহানির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। হাতুড়ে ডাক্তারের কীর্তি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। এরপর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রভাবশালী চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ।

জানা গেছে বহু বছর ধরে ওই যুবতী ও তাঁর পরিবারের লোকেরা স্থানীয় কোয়াক ডাক্তার সুব্রত সরকারের (Subrata Sarkar)কাছে চিকিৎসা করাতেন। শনিবার সন্ধ্যায় টিউশনি করে বাড়ি ফেরার পথে জ্বর বেশি থাকায় ওই চিকিৎসকের কাছে গিয়েছিলেন যুবতী। সে-সময় চেম্বারে ফাঁকা ছিল বলে জানা যায়। অভিযোগ, ওষুধ নিয়ে বেরনোর সময় হঠাৎ অভিযুক্ত ডাক্তার তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরে অশালীন আচরণ করেন। যুবতী বাধা দিলে তাঁকে জোর-জবরদস্তি করতে থাকে ওই চিকিৎসক। এরপর তিনি কোনওরকমে ঘর থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান। পরিবারের পক্ষ থেকে স্থানীয় পুলিশ ফাঁড়িতে হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপর স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উদ্যোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...