Thursday, May 14, 2026

লোকালয়ে চিতার হানা! জ.খম ৩ নাবালক

Date:

Share post:

ফের লোকালয়ে চিতার হানা। রবিবার রাতে আলিপুরদুয়ারের চা বাগান সংলগ্ন বস্তি এলাকায় চিতাবাঘ ঢুকে ঝাঁপিয়ে পড়ে উঠোনে বসে থাকা তিনটি নাবালকের উপর। কিন্তু বেশ কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির পর পালিয়ে যায় বাঘমামা। যদিও এর জেরে গুরুতর আহত হয় তারা। আপাতত তাদের স্থানীয় মেডিকাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃফের উত্ত.প্ত মণিপুর! নির.স্ত্র সেনা জওয়ানকে তুলে নিয়ে গিয়ে গু.লি খু.ন দু.ষ্কৃতীদের

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা দওগাঁও বস্তি এলাকায়।জানা গেছে, ঘটনাটির সময় বাড়িতে ছিলেন না পেশায় চা শ্রমিক শান্তি ওঁরাও। সেইসময় উঠোনে খেলা করছিল তাঁদের তিন সন্তান । আচমকাই ৭ বছর ১০ বছর এবং ১২ বছরের তিন বালক দেখে চোখের সামনে মূর্তিমান বিভীষিকা। একসাথে ৩ জনের উপরেই ঝাঁপিয়ে পড়ে সেই চিতা বাঘ। বেশ কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির পর পালিয়ে যায় চিতাবাঘটি।
এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত, প্রায় একই রকম কায়দায় গত সপ্তাহেই সোমবার মাদারিহাটের একটি চা বাগান সংলগ্ন বস্তি থেকে একটি ৭ বছরের শিশুকে ধরে নিয়ে গিয়েছিল চিতা বাঘ। এবারও যদি ৩ জনের জায়গায় একা থাকত কোনও শিশু তবে এমনটাই হতে পারত বলছেন স্থানীয়রা।

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...