Wednesday, March 18, 2026

ঘোষণা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের ভারতীয় দল, দলে ফিরলেন অশ্বিন

Date:

Share post:

এশিয়া কাপ অতীত। এবার অস্ট্রেলিয়া সিরিজ। একদিনে ক্রিকেট বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ম‍্যাচ  খেলবে ভারত। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর রয়েছে খেলাগুলি। তবে প্রথম দুটি ম্যাচে পূর্ণশক্তির দল নামাচ্ছে না ভারত। এই দুটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। তৃতীয় ম্যাচে দায়িত্বে ফিরবেন রোহিত শর্মা। এই তিনটি ম্যাচেই দলে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে।

এশিয়া কাপে যাঁরা ছিলেন, তিনটি ম্যাচেই মোটামুটি তাঁরাই ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন। তবে এশিয়া কাপে যাঁরা টানা ক্রিকেট খেলেছেন, তাঁদের কয়েক জনকে প্রথম দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। আবার বিশ্বকাপের আগে যাতে পুরোপুরি আনকোরা হয়ে না নামেন, তার জন্য তৃতীয় ম্যাচে খেলানোর বন্দোবস্ত করা হয়েছে। তবে দলে রবিচন্দ্রন অশ্বিনের অন্তর্ভুক্তি বড় ঘটনা। ডান হাতি স্পিনার নেই বিশ্বকাপের দলে। তাই অনেকেই অশ্বিনের নাম করে প্রশ্ন তুলছিলেন। এশিয়া কাপ জিতে রোহিত নিজেও জানিয়েছিলেন অশ্বিনের সঙ্গে তাঁর কথাবার্তা হয় নিয়মিত। অস্ট্রেলিয়া সিরিজের দলে তাঁকে রেখে প্রমাণ করা হল যে বিশ্বকাপের ভাবনাতেও তিনি রয়েছে।

একনজরে প্রথম দুটি ম্যাচে ভারতীয় দল: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

তৃতীয় ম্যাচে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।

আরও পড়ুন:বিশ্বকাপের জন‍্য তৈরি টিম ইন্ডিয়া, এশিয়া কাপে ভারতের দুরন্ত জয়ের পর বললেন কপিল দেব

spot_img

Related articles

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...

I-PAC: ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন, ৫ বিচারপতির বেঞ্চ গঠনের সওয়াল রাজ্যের

রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে ইডির মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবী মেনকা গুরুস্বামী। মামলা করার অধিকার নেই এনফোর্সমেন্ট...