Friday, February 6, 2026

জ.ঙ্গি নেতাকে টাকা পাঠিয়েছিলেন সঞ্জয় গান্ধী-কমলনাথ! বিস্ফোরক অভিযোগ

Date:

Share post:

কংগ্রেস(Congress) নেতা কমল নাথ(Kamal Nath) এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী(Sanjay Gandhi) প্রাক্তন সাংসদ তথা জঙ্গি নেতা জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালেকে টাকা পাঠিয়েছিলেন। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিলে গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং(R&AW) -এর প্রাক্তন বিশেষ সচিব জিবিএস সিধু।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিধু দাবি করেন, সেই সময়ে রাজনৈতিক নেতৃত্ব ভিন্দ্রানওয়ালেকে “হিন্দুদের ভয় দেখানোর জন্য” ব্যবহার করা হয়েছিল এবং দেশের অখণ্ডতা সম্পর্কে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি করতে খালিস্তানের একটি ইস্যু তৈরি করেছিল। উল্লেখ্য, ১৯৮৪ সালের ১ থেকে ১০ জুন পর্যন্ত ‘অপারেশন ব্লু স্টার’ চালানো হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে স্বর্ণমন্দির চত্বরে আশ্রয় নেওয়া ভিন্দ্রানওয়ালে ও তার একাধিক সহযোগীদের ধরতে সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা। সেই সামরিক অভিযানে ভিন্দ্রানওয়ালে-সহ অনেকেরই মৃত্যু হয়।

আরও পড়ুন- কুড়মিদের রেল রোকো আন্দোলনকে বেআইনি বলল হাইকোর্ট

প্রাক্তন ‘র’ প্রধান সিধু আরও বলেন, “আমি সেই সময় কানাডায় ছিলাম, লোকেরা কংগ্রেস-ভিন্দ্রানওয়ালের সম্পর্ক নিয়ে তখন আলোচনা করত। কমল নাথ বলেছিলেন, আমরা খুব উচ্চপদস্থ সন্তকে নিয়োগ করতে চেয়েছিলাম যিনি আমাদের বিডিং করতে পারেন। কমল নাথ আরো বলেন- আমরা তাঁকে টাকা পাঠাতাম। কমলনাথ ও সঞ্জয় গান্ধী ভিন্দ্রানওয়ালেকে টাকা পাঠিয়েছেন”। প্রাক্তন RAW আধিকারিক দাবি করেছিলেন যে ভিন্দ্রানওয়ালে “কখনও খালিস্তান চাননি, তবে ইন্দিরা গান্ধী জোর করে তাকে খালিস্তান দেন।” উল্লেখ্য, এর আগে ১৯৮৪ সালের অপারেশন ব্লুস্টারের নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) কুলদীপ সিং দাবি করেছিলেন, ইন্দিরা গান্ধী ভিন্দ্রানওয়ালেকে এক ধরণের ফ্রাঙ্কেনস্টাইন দানব হয়ে উঠতে অনুমতি দিয়েছিলেন এবং তাকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

 

spot_img

Related articles

১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, রবিবার যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ

জরুরি মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য আগামী রবিবার বিদ্যাসাগর সেতুতে (Hoogly Bridge) ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে যান...

চোট পেয়ে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্ত হবেন কে?

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) শুরুর একদিন আগে বড় ধাক্কা ভারতের। চোট পেয়ে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত...

আদালতের কোপে আখতার আলি: আরজিকরের অভিযোগকারীর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা

আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ করে পিঠ বাঁচানোর যাবতীয় প্রয়াস ব্যর্থ হয়ে গেল চিকিৎসক আখতার আলির (Akhtar...

রেপো রেট অপরিবর্তিত থাকায় অস্বস্তিতে আমজনতা! গ্রাহকদের স্বার্থ রক্ষায় নয়া পদক্ষেপ RBI-এর

কমল না বরং এবারও অপরিবর্তিত থাকল রেপো রেট(Repo rate)। ভারতীয় অর্থনীতি আগামিদিনে ঝড়ের মুখে পড়তে পারে, এমনই সতর্কবার্তা...