Friday, April 17, 2026

আর মাত্র ২দিন, শুক্রবারে সত্যিই কি জেগে উঠবে প্রজ্ঞান!

Date:

Share post:

২৩ অগাস্ট চাঁদের মাটিতে সফল ভাবে নেমেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। তারপর রোভার ‘প্রজ্ঞান’ (Pragyan) ১২ দিন ধরে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেছে। চাঁদের মাটিতে নানা খনিজের উপস্থিতির প্রমাণ দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-কে। তারপর চাঁদের বুকে নেমেছে অন্ধকার। ঘুমিয়ে পড়েছে ‘বিক্রম’ (Vikram) আর ‘প্রজ্ঞান’। কিন্তু প্রায় একপক্ষকালের বিশ্রামের পর এবার জেগে ওঠার পালা। আগামী ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে চাঁদের মাটিতে সূর্যের আলো পড়লে কি চোখ খুলবে তাদের? এই আশাতেই অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। কিন্তু ইসরো কী বলছে? এবার মুখ খুললেন চন্দ্রযান ৩-এর প্রজেক্ট ডিরেক্টর (Project Director)।

সূর্য ডুবলে মাইনাস ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় চাঁদের তাপমাত্রা। এই মারাত্মক ঠান্ডায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের কলকব্জা ঠিক থাকবে না বলেই আশঙ্কা। ইসরো বরাবরই জানিয়েছিল যে এই অভিযানের আয়ু মাত্র ১৪ দিনের। সেই কাজ শেষ হয়ে গেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চন্দ্রযান ৩-এর প্রজেক্ট ডিরেক্টর পালানিভেল ভিরামুথুভেল (Palanivel Veeramuthuvel)বলেন, “১৪ দিনের মধ্যে চাঁদের মাটিতে ল্যান্ডিং এবং সেখান থেকে নানা গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে আনাই ছিল চন্দ্রযান ৩-এর মূল লক্ষ্য়। আর সেই লক্ষ্য আমরা সাফল্যের সঙ্গে অর্জন করে ফেলেছি। তবে আমরা এখনও আশাবাদী ১৪ দিন শেষে চাঁদে ফের জেগে উঠবে চন্দ্রযান-৩। সূর্যালোক পেয়ে ফের সক্রিয় হয়ে উঠবে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। যদিও সেই আশা অত্যন্ত ক্ষীণ।” তবে এটাও ঠিক যে সীমিত সময়ের মধ্যে চন্দ্রযান দারুণ কাজ করেছে। চন্দ্রযান-৩ অক্সিজেনের সন্ধান পেয়েছে। যা জলের অস্তিত্বের ইঙ্গিত আরও জোরদার করেছে। চাঁদের মাটিতে জলের উপস্থিতি আগামীদিনে মহাকাশ গবেষণার ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলে, আগামীদিনে চাঁদে মহাকাশযান পাঠানো এবং সেটিকে দীর্ঘদিন সক্রিয় রাখার ক্ষেত্রেও বড়সড় সাফল্য আসবে। ISRO বলছে চাঁদেই লঞ্চিং প্যাড তৈরি করে সেখান থেকে অন্য গ্রহগুলিতে রকেট পাঠানো সম্ভব হয় কি না, তাও গবেষণা করে দেখা হচ্ছে।

Related articles

বিজেপির স্বপ্ন ভাঙার শুরু: ডিলিমিটেশন বিল খারিজে দাবি অভিষেকের

সংসদে বিজেপির চক্রান্ত ব্যর্থ। বিরোধী সাংসদরা তো বটেই, বিজেপি তথা এনডিএ-র হুইপ জারি করা সত্ত্বেও যে লোকসভায় পাস...

রাজনৈতিক দলের হয়ে প্রচারের অভিযোগ! পাঁচ বিএলও-কে সাসপেন্ড করল কমিশন

ভোটের মুখে নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে প্রচার ও দলীয়...

ভোটের প্রস্তুতি তুঙ্গে: রাজ্যে ৮৭টি স্ট্রং রুম ও বাড়তি বুথ, নজরে নিরাপত্তা

বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যজুড়ে। ভোটগ্রহণ ঘিরে চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই এবার ইভিএম সংরক্ষণ ও গণনা কেন্দ্র চূড়ান্ত...

জাতীয় স্বার্থে অটুট জোট: ডিলিমিটেশন বিল খারিজে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ রাহুল-অখিলেশের

কোনওভাবেই বিজেপির ভোট জেতার উদ্দেশ্যে নিয়ে আসা ডিলিমিটেশন বিল কোনওভাবেই সমর্থন করবেন না বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। সাফ...